গোয়ায় নাইট ক্লাবে আগুনে ঝলসে নিহত ২৫ শোক প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তর গোয়ার আরপোরার এক নাইট ক্লাবে বিধ্বংসী আগুনে ঝলসে প্রাণ হারালেন ২৫ জন। আহত বেশ কয়েকজন। নিহত দের বেশির ভাগই ওই ক্লাবের কর্মী বলে জানা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ভয়ংকর অগ্নিকান্ডের ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। স্থানীয় সূত্রের খবর, রাত ১২ টার পর নাইট ক্লাবে বিধ্বংসী আগুন লাগে। প্রাথমিক ভাবে জানা যায়, সিলিন্ডার ফেটে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। গোয়ার জনপ্রিয় বাগা সমুদ্র তীরের কাছেই এই নাইট ক্লাব। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রাতেই খবর পেয়ে অকুস্থলে যান। দমকল, পুলিশ প্রমুখ প্রাণপণ চেষ্টায় আগুন নেভানো ও উদ্ধার কাজ করেন।
তিন মহিলা সহ ক্লাবের রান্নাঘরের কর্মীরা এই বিধ্বংসী আগুনে ঝলসে পুড়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারান। বেশ কয়েকজন পর্যটকও প্রাণ হারান বলে জানা গেছে।
মর্মান্তিক এই অগ্নিকান্ডের খবর ছড়িয়ে পড়তে সর্বত্র শোকের ছায়া নামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্মু প্রমুখ এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেন।রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সব রকমের সহায়তা করবে বলে জানান।
নাইট ক্লাব টিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা প্রশ্ন উঠেছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সায়ন্ত জানান, পরিস্থিতি বুঝে ক্লাব পরিচালন কর্তৃপক্ষর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপযুক্ত আগুন নেভানোর ব্যবস্থা না থাকলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও তিনি হুঁশিয়ারি দেন।
ঝলসে যাওয়া মৃতদেহগুলি দেখে পরিবার পরিজন কান্নায় ভেঙে পড়েন। এই পর্যন্ত পাওয়া খবরে নিহত পর্যটকদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। নাইট ক্লাব-সহ নানা বিনোদনের অন্যতম সেরা গন্তব্য স্থল গোয়া পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের খবরে সকলেই শোকাভিভূত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*