- ঝাড়খণ্ডে পড়ুয়াদের মিছিলে পুলিশের বলপ্রয়োগের তীব্র নিন্দা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডলে রাহুল লেখেন, ঝাড়খণ্ডে পড়ুয়াদের প্রতিবাদ রুখতে পুলিশ বাহিনীকে ব্যবহার করা খুবই ভুল কাজ। পড়ুয়াদের অধিকার রয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদ করার। আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান করা যায়। পড়ুয়াদের দাবি শুনে তাদের দাবিপূরণ করা উচিত ঝাড়খণ্ড সরকারের।
- ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ। দেশজুড়ে ২,৩৫৯টি হাসপাতালকে প্যানেল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। পাশাপাশি ১,২০০টি হাসপাতালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত হাসপাতালগুলির উপর মোট ৩২৮.৪৯ কোটি টাকার জরিমানা ধার্য করা হয়েছে।
- শহরব্যাপী ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। স্বাধীনতা দিবসের আগে ৭০ লক্ষ জাতীয় পতাকা বিলি করবে রাজ্য সরকার। সোমবার ময়দান থেকে জাতীয় পতাকা হাতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত পরিবহণমন্ত্রী অর্জুন সিং, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
- মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ জানিয়ে যখন কালীঘাট শিবির সাংবাদিক বৈঠক করছিল, তখন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়ের পাশে দেখা যায় বসিরহাটের বিধায়ক তৌসিফ রহমান, মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা ও বারুইপুপ-পূর্বের বিধায়ক বিভাস সর্দারকে। পরে বিধানসভা চত্বরে ব্যানার নিয়ে যখন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, তখনও দেখা যায় ঋত-শিবিরের বিধায়কদের।
- ঋতব্রত বলেন, বিভাস সর্দার ও তৌসিফের দায়িত্ব আমি নিতে পারব না। আব্দুল খালেক মোল্লা দৃঢ়ভাবে আমাদের সঙ্গে আছে। সংখ্যাটা ৬৫। এর নীচে নামবে না।
- রাস্তার পাশে থাকা গাছের ডাল মাথা পড়ে মৃত্যু বাইক আরোহীর। মৃত যুবকের নাম গৌতম গাইন (৪০)। যুবকের বাড়ি বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের গিলাপুকুর এলাকায়।
- গবাদি পশু পাচার রুখতে রাতভর অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল হুগলি জেলার পাণ্ডুয়া থানার পুলিশ। তিনটি পৃথক জায়গা থেকে তিনটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার ৬ জন। উদ্ধার হয়েছে ৩০টি গোরু ও ৭টি মোষ।
- বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র, পৌরসভা, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সবকটি গ্রাম পঞ্চায়েত—সবই তৃণমূল কংগ্রেসের দখলে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হালিশহরে ‘হামলা’র প্রতিবাদে মিছিলে দেখা গেল হাতে গোনা কয়েকজন কর্মী-সমর্থকের উপস্থিতি।
- বিজেপির মণ্ডল সভাপতির হাতে টাকার বান্ডিল। রীতিমতো টানা গুনছেন তিনি। ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। আর তা নিয়েই শুরু হয়েছে বিজেপি অন্দরে কোন্দল। অভিযুক্তের নাম মনোরঞ্জন বর্মন। তিনি নাটাবাড়ির মণ্ডল সভাপতি। অভিযুক্তকে দল থেকে বহিষ্কারের দাবিতে পথে নেমেছেন বিজেপির কর্মী সমর্থকরা।
- কলম্বিয়ায় ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। ভেনেজ়ুয়েলার সীমান্ত থেকেও কম্পন অনুভব করা গিয়েছে বলে খবর।

Be the first to comment