- শিলিগুড়ি সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিকেলে আসছেন শিলিগুড়ি। সেখানে রাত্রিযাপন করে পরদিন বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে যাবেন শাহ। এরপর উত্তরকন্যায় পৌছে ম্যারাথন বৈঠক করার কথা রয়েছে তাঁর। আগামীকাল বিকেলে তাঁকে স্বাগত জানাতে শিলিগুড়ি আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- কেন্দ্রীয় সরকারের ডিরেক্টরেট জেনারেল অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত জাহাজ মালিক, জাহাজ ম্যানেজার ও রিক্রুটমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট সার্ভিস লাইসেন্স কোম্পানিগুলির জন্য নতুন অ্যাডভাইসরি জারি করেছে। তাদের বলা হয়েছে, পরবর্তী নোটিস না আসা পর্যন্ত কোনও জাহাজ, যেগুলি হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যাবে, সেই জাহাজে যেন কোনও ভারতীয় নাবিকদের পাঠানো না হয়।
- শুধু কলকাতা নয়, শীঘ্রই গোটা রাজ্যে স্কুলগুলিতে মিড-ডে মিলের দায়িত্ব নেবে ইসকন। মেচেদায় ইসকনের রথযাত্রা উৎসবের সূচনায় গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁদের যাঁদের যাওয়ার আছে আরও মাথা নত করার চাপে, কেসের চাপে, ইডি-সিবিআইয়ের চাপে… তাঁদের অনুরোধ করে বলব, ২১ জুলাইয়ের আগে যাঁরা যাঁরা বাঁচতে চান দুইজনে লোটা-কম্বল নিয়ে যেখানে ইচ্ছা নেন। আমরা যে দলটি তৈরি করেছি, দয়া করে সেই দলটিকে কলঙ্কিত করবেন না।
- অভিনব পরিষেবা চালু করলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। তাঁর এলাকার বাসিন্দারা এখন প্রয়োজনীয় এমএলএ সার্টিফিকেট পাচ্ছেন অনলাইনেই। বসবাসের শংসাপত্র, আয় বা অন্যান্য প্রয়োজনীয় শংসাপত্র নিতে আর বনগাঁ উত্তরের বাসিন্দাদের বিধায়কের অফিসে লাইন দিতে হচ্ছে না। বদলে ‘ডিজিটাল সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সেন্টার’ থেকেই মিলছে শংসাপত্র।
- আলিপুর কোর্টের এজলাসে বিচারককে হুমকির অভিযোগ! বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ একাধিক আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ। জেলা জজকে চিঠি দিয়ে নালিশ বিচারকের।
- গত কয়েক মাসে ১০০-র বেশি বিজ্ঞানী ISRO থেকে পদত্যাগ করেছেন। আর তাতেই নড়েচড়ে বসল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রের মহাকাশ বিভাগ আরও কড়া বিধি বলবৎ করল, যাতে যখন ইচ্ছে চাইলেই পদত্যাগ করতে না পারেন বিজ্ঞানীরা, স্বেচ্ছাবসর নিতে না পারেন।
- বৃহস্পতিবার খড়্গপুর রেল স্টেশন থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে আরপিএফ। পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২জনকে গ্রেপ্তার করেছে আরপিএফ।
- পূর্ব বর্ধমানের গলসির একটি চালকলে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল কোটি কোটি টাকার ধান, চাল, বস্তা এবং মূল্যবান যন্ত্রপাতি। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
- বঙ্গোপসাগরে ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। মায়ানমারের উপকূলে এই দুর্ঘটনা ঘটেছে। নৌকায় রোহিঙ্গারা ছিলেন বলেই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

Be the first to comment