১০টা

Spread the love
  1. ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্যকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য এক বাংলাদেশি নেতার। সেই ঘটনায় বাংলাদেশ হাই কমিশনারকে তলব করল নয়াদিল্লি।
  2. রাজ্যের ব্যবসায় গতি আনতে কলকাতা ও শিলিগুড়িতে ট্রেড ও এক্সপোর্ট ফেসিলিটেশন সেন্টার তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  3. ওয়েস্ট বেঙ্গল ট্রেডস পোর্টাল তৈরির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। আগে সরকারি কাজের পেমেন্ট পেতে দেরি হতো, কাজ করেও পয়সা পেতে দেরি হয়ে যেত। সেই সমস্যার সমাধানের জন্য এই পোর্টাল। কাজ শেষের কথা পোর্টালে আপলোড করলে, এর সঙ্গে যুক্ত ৭২টি ব্যাঙ্ক ও বাকি আর্থিক প্রতিষ্ঠান সেই ব্যবসায়ীকে নির্দিষ্ট সময়ে টাকা দিয়ে দেবে। সরকার সেটা পরে জেনে তাদের টাকা মিটিয়ে দেবে, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  4. এসএসকেএম হাসপাতালের কাছে থাকা ‘মা ক্যান্টিন’-এ হঠাৎ উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেখানে যান তিনি। নিজের হাতে তুলে দিলেন খাবার।
  5. পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে বড় ধাক্কা হাইকোর্টের। GTA-তে বেআইনি নিয়োগ পাওয়া ৩১৭ জনের চাকরি খারিজ করার নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি এবং আইনবিরুদ্ধ।
  6. গায়ত্রী তিওয়ারি (৭২) উত্তর হাওড়া বিধানসভার রোজ মেরি লেনের বাসিন্দা। দু’টো হাঁটু বদল করা হয়েছে এই বৃদ্ধার। SIR ফর্ম ফিলাপ করেছেন সব তথ্য জমা দিয়ে। কিন্তু গতকাল খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, পরিবারের সবার নাম থাকলেও গায়ত্রী দেবীকে দেখানো হয়েছে মৃত বলে।
  7. নদিয়ার বাংলাদেশ সীমান্তে আটক হলো এক বাংলাদেশি চোরাচালানকারী। তাঁর নাম মিঠুন মিঞা।সীমান্তের বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ান ওই পাচারকারীকে আটক করার পর কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়।
  8. SIR তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে ডানকুনির তৃণমূল কাউন্সিলার সূর্য দে’র নাম রয়েছে মৃতের তালিকায়। সংশ্লিষ্ট BLO-কে শো-কজ় নোটিশ পাঠাচ্ছে কমিশন। একইসঙ্গে আরও দু’টি জায়গায় এই ধরনের ঘটনা নজরে এসেছে কমিশনের। সেই দুই BLO-কেও পাঠাচ্ছে কমিশন।
  9. পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্তের খুনে দোষী সাব্যস্ত তিন জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত।
  10. ২০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ধমান পুর উৎসব, উদ্বোধন করবেন সাংসদ সৌগত রায়, প্রধান অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ২০ ডিসেম্বর ২৮ ডিসেম্বর বর্ধমানের উৎসব ময়দানে চলবে এই উৎসব। এ বছর উৎসবের বাজেট প্রায় ৬৫ লক্ষ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*