১০টা

Spread the love
  1. দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বেকসুর খালাস করেছে দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টের সিবিআই-এর বিশেষ আদালত। মুক্তি পেয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ ২১ জন।
  2. কেজরীবাল কাঁদতে কাঁদতে বলেন, “আমি দুর্নীতি করিনি। আমি জীবনে কেবল সততা অর্জন করেছি। এরা মিথ্যা মামলা করেছিল। আজ প্রমাণ হয়ে গেল, কোর্ট বলেছে যে কেজরীবাল সৎ। মণীশ সিসোদিয়া সৎ। আম আদমি পার্টি সৎ।”
  3. তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহিষ্কৃত AIADMK নেতা ও পন্নিরসেলভম যোগ দিলেন DMK-তে।
  4. উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপ সচিব পার্থ কর্মকার
  5. নির্বাচনের মুখে তৃণমূলে যোগদান করলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মন।
  6. আন্দোলনের সময় ভাতা-ইনসেনটিভ কাটার অভিযোগে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ আশাকর্মীদের। বিকাশভবনে প্যারা টিচারদের বিক্ষোভে ধুন্ধুমার।
  7. ফের কলকাতায় অনুভূত হলো ভূমিকম্প। এ দিন বেলা ১টা ২২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ১০ সেকেন্ডের বেশি স্থায়ী হয়েছিল ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।
  8. কাটোয়া হেড পোস্ট অফিসে ইমেল মারফত বোমা বিস্ফোরণের হুমকি। শুক্রবার সকাল ১১টা নাগাদ একটি ইমেল আসে। সেখানেই এই হুমকি দেওয়া হয়।
  9. আকাশপথে ইসলামাবাদের চালানো হামলায় মৃত্যু হয়েছে তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। যদিও এখনও কাবুলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
  10. ২০২৪ সালের জুলাই মাসে ঢাকার গুলশানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় পর্যটনকর্মী আবুজর শেখ (২৪)-এর। এই ঘটনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিল পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*