চমক দিয়ে রাজ্যসভার চার আসনেই নতুন প্রার্থী তৃণমূলের

Spread the love

রোজদিন ডেস্ক : একেবারে চমকের পর চমক। রাজ্যসভা নির্বাচনে চমক দিয়ে চার আসনে নয়া মুখ আনল তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা হল শুক্রবার রাতে। প্রার্থী হচ্ছেন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়। এছাড়াও তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় প্রাক্তন ডিজিপি রাজীব কুমার। সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীও তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হচ্ছেন। তবে সবচেয়ে বড় চমক অবশ্যই টলি তারকা কোয়েল মল্লিক। অঙ্কের হিসেবে রাজ্যসভার তৃণমূলের ৪ প্রার্থীরই জয় নিশ্চিত। প্রাক্তন ডিজিপিকে প্রার্থী করাটা কিন্তু নজিরবিহীন। বাবুল সুপ্রিয় রাজ্যের মন্ত্রী। বালিগঞ্জ থেকে তিনি বিধায়ক হয়েছিলেন। এবার তিনি টিকিট পাবেন কি না তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। কোয়েল মল্লিক বাংলার ছবির জনপ্রিয় অভিনেত্রীকে প্রার্থী করে রাজ্যসভায় প্রার্থী তালিকায় চমক দিল তৃণমূল। প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে বেরিয়ে প্রার্থী করার যে প্রবণতা আছে তৃণমূলনেত্রীর এবারও তা বজায় রইল কোয়েলের মত সেলেবকে প্রার্থী করার মধ্য দিয়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*