ক্রিকেটার রিঙ্কু সিং-এর বাবা প্রয়াত

Spread the love

রোজদিন ডেস্ক : জিম্বাবোয়েকে পরাজিত করে গতকালই খুশির হাওয়া বয়ে গেছিল ভারতীয় শিবিরে। বাবার অসুস্থতার চিন্তা নিয়েও এতে সামিল ছিলেন রিঙ্কু সিং। আজ সকালেই এলো দুঃসংবাদ। তাঁর বাবা খান চন্দ্র সিং প্রয়াত হয়েছেন। সতীর্থর এই পিতৃহারা হওয়ায় মন খারাপ ভারতীয় ক্রিকেট শিবিরেও। কয়েকদিন আগেই বাবার অসুস্থতার জন্য চলে গেছিলেন রিঙ্কু। ফিরেও আসেন। গতকালও জিম্বাবোয়ের সঙ্গে রুদ্ধশ্বাস খেলায় ফিল্ডিং করেন।
সূত্রের খবর, লিভারের কর্কট রোগে আক্রান্ত ছিলেন রিঙ্কুর বাবা। নয়ডার এক বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন।
তাঁর প্রয়াণের খবরে বেদনার্ত ভারতীয় ক্রিকেট মহল-সহ ক্রীড়া মহল।
বিসিসিআই-এর সহ সভাপতি রাজীব শুক্লা, হরভজন সিং, রিঙ্কুর প্রাক্তন কোচ মাসুদ আমিন প্রমুখ গভীর শোক প্রকাশ করে রিঙ্কু ও তাঁর পরিবার কে গভীর সমবেদনা জানান। তাঁদের পাশে থাকার কথা বলেন।
প্রসঙ্গত, নিম্ন বিত্ত পরিবার থেকে উঠে এসেছেন রিঙ্কু সিং। বাবা খান চন্দ্র সিং আলিগড়ে গ্যাস সিলিন্ডার সরবরাহের কাজ করতেন। পুত্র রিঙ্কু তাঁর বাবার সঙ্গে মানসিক বন্ধনের কথা বলতেন।
বাবার প্রয়াণে তাঁর টি-২০ বিশ্বকাপ খেলা অনিশ্চিত কিনা তা নিয়ে গুঞ্জন উঠেছে। যদিও বিসিসিআই এই বিষয়ে এখনও কিছু বলেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*