সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ অভিনেত্রী শ্রাবন্তীকে, অভিযোগ দায়ের সাইবার থানায়

Spread the love

রোজদিন ডেস্ক :  সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় অভিনেতা অভিনেত্রী থেকে রাজনৈতিক নেতা নেত্রীরা ট্রোলের শিকার হন। এবার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন এক ইউটিউবার। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিয়ো, ছবি ব্যবহার করে এমনটাই অভিযোগ করেন তিনি। একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, তাঁরা অভিযোগ নিয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন। অভিনেত্রী জানিয়েছেন প্রতিনিয়ত শারীরিক গঠন নিয়ে তিনি যেভাবে কটাক্ষের সম্মুখীন হচ্ছিলেন তার জন্য এই সিদ্ধান্ত নিতেই বাধ্য হলেন।

উল্লেখ্য, কিছুদিন ধরেই তাঁর ওজন নিয়ে কথা চলছে নেটমাধ্যমে। যা কখনও উচিৎ নয়। সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ সেলিব্রিটি ট্রোলের শিকার হন কিন্তু অনেকেই জবাব দেওয়া পছন্দ করেন না। শ্রাবন্তীও তাই। তবে এবার আর চুপ করে থাকলেন না। চরিত্রের জন্য বাড়াতে হয়েছে ওজন। তা না জেনেই এই কুমন্তব্য করে নেটিজেনরা। এবার জবাব দেওয়া প্রয়োজন বলে মনে করলেন অভিনেত্রী। তাই বাধ্য হয়ে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*