রমিত সরকার, কৃষ্ণনগর, নদীয়া: প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায়-এর স্মরণে শুক্রবার কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরী ময়দানে আয়োজিত হল এক স্মরণসভা। উদ্যোগে ছিল নদীয়া উত্তর কৃষ্ণনগর সংগঠনিক তৃণমূল কংগ্রেস ।
সকাল থেকেই ময়দানে জড়ো হতে শুরু করেন দলীয় কর্মী-সমর্থকরা। মঞ্চে ও মঞ্চের নিচে দর্শক আসনের পাশে রাখা হয় মুকুল রায়ের প্রতিকৃতি, পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব।

জেলার তৃণমূল নেতৃত্ব তাঁদের বক্তব্যে মুকুল রায়ের রাজনৈতিক জীবন, সংগঠন গড়ে তোলার দক্ষতা এবং দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, বাংলার রাজনীতিতে তাঁর উপস্থিতি ছিল স্বতন্ত্র—কৌশলী সংগঠক হিসেবে তিনি দলীয় ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
সভায় উঠে আসে তাঁর রাজনৈতিক উত্থান-পতনের কথাও। তবে দিনটির আবহ ছিল ব্যক্তিগত স্মৃতিচারণায় ভরা। অনেকেই বলেন, নেতা হিসেবে নয়, মানুষ হিসেবে তিনি ছিলেন কর্মীদের প্রতি আন্তরিক।
স্মরণসভা ঘিরে এলাকায় ছিল যথেষ্ট ভিড় ও নিরাপত্তা ব্যবস্থা। শেষপর্যন্ত শ্রদ্ধাঞ্জলির ও
স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নদীয়া জেলার রাজনৈতিক পরিসরে মুকুল রায়ের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে—এমনটাই মত উপস্থিত নেতৃত্বের।

Be the first to comment