১০ টা

Spread the love
  1. কারা দাগি? অবশেষে দাগিদের তালিকা প্রকাশ করল কমিশন। ১ হাজার ৮০৮ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।
  2. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে অসত্য কথা বলছেন কলকাতা বিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত, দাবি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
  3. টালিগঞ্জের ম্যুর অ্যাভিনিউতে বৃদ্ধের রহস্যমৃত্যু। বহুতলের ছাদ থেকে পড়ে যান বৃদ্ধ। MR বাঙুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। আত্মহত্যা, নাকি দুর্ঘটনা? তদন্তে পুলিশ।
  4. দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। উপকূলবর্তী জেলাতে বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে কমবে বৃষ্টি পরিমাণ। উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস।
  5. এবার ‘আর জি কর ফাইল’ আনতে চলেছেন আখতার আলি! আর জি কর হাসপাতালের ঘটনাবলী নিয়ে ২ মলাটে বই লিখেছেন আখতার।
  6. গালওয়ান সংঘাত অতীত, ৭ বছর পর চিনে পা রাখলেন মোদী, যোগ দেবেন এসসিও সম্মেলনে।
  7. ছত্তীসগড়ের বিজাপুরে ফের ঝরল রক্ত। নকশাল এলাকায় শিক্ষাদূত প্রকল্পের আওতায় কর্মরত এক অস্থায়ী শিক্ষককে নৃশংসভাবে খুন করা হল।
  8. করণের হ্যাটট্রিক, পাঠচক্রকে পাঁচ গোল দিল মোহনবাগান
  9. জেলেনস্কির সঙ্গে ফোনে কথা মোদীর, রাশিয়ার সঙ্গে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা?
  10. এক বছরেই ইতি! রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*