রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত, “আমাদের পাড়া, আমাদের সমাধান ” কর্মসূচি ঘিরে আমজনতার উৎসাহ তুঙ্গে। এইদিন নদীয়ার কালিগঞ্জ বিধানসভার অধীন পলাশি ও নাকাশিপাড়ার দুটি শিবিরে কৃষি মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি উপস্থিত ছিলেন।

বহু সাধারণ মানুষ ওই শিবিরে নিজেদের সমস্যা নিয়ে যান, অচিরেই তা সমাধানও হয়। পলাশি গ্রাম পঞ্চায়েত ২ ও মুড়াগাছা উচ্চ বিদ্যালয়ের এই শিবিরগুলিতে আমজনতার ঢল দেখে খুশি কৃষি মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি। সাংসদ মহুয়া মিত্র, বিধায়ক আলিফা আহমেদ, কল্লোল খা, বিমলেন্দু সিংহ রায়, জেলা পরিষদ সভাধিপতি তারান্নাম সুলতানা মীর সহ পদস্থ সরকারি আধিকারিকদের উপস্থিতিতে যা প্রাণবন্ত হয়ে ওঠে।

Be the first to comment