- ইন্ডিগোর ফ্লাইট বাতিলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে। শনিবার (৬ ডিসেম্বর) রাত্রি ৯টা ৩৫ মিনিটে চেরলাপল্লি থেকে ছাড়বে ০৭১৪৮ চেরলাপল্লি-শালিমার স্পেশাল ট্রেন। সোমবার (৮ ডিসেম্বর) রাত্রি ১২টা ১০ মিনিটে শালিমার থেকে ছাড়বে ০৭১৪৯ শালিমার – চেরলাপল্লি স্পেশাল। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ২টো ৪৫ মিনিটে ছাড়বে ০৮০৭৩ সাঁতরাগাছি–ইলাহাঙ্কা স্পেশাল এবং মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে ছাড়বে ০৮০৭৪ ইলাহাঙ্কা–সাঁতরাগাছি স্পেশাল ট্রেন। এছাড়াও, সোমবার (৮ ডিসেম্বর) রাত্রি ১১টা ৫ মিনিটে থাকছে ০২৮৬৯ সিএসএমটি মুম্বাই – হাওড়া স্পেশাল।
- বিমান ভাড়ার সীমা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার। স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, ৫০০ কিলোমিটারের জন্য ৭,৫০০ টাকা ভাড়া নেওয়া যাবে। তার বেশি নয়।
- ইন্ডিগোর উড়ান বাতিলের ঘটনায় প্রবল সমস্যায় যাত্রীরা। সব যাত্রীদের টাকা ফেরতের প্রক্রিয়ায় যাতে দেরি না হয় তার জন্য ইন্ডিগোকে নির্দেশ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের।
- বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবীর। শনিবার সকাল থেকেই এই নিয়ে সাজ সাজ রব পড়ে গিয়েছিল মুর্শিদাবাদে। এ বার হুমায়ুন বললেন, ‘শুধু মসজিদ নয়, ওখানে হাসপাতালও করব।’
- মসজিদ হোক, তাতে আপত্তি নেই। কিন্তু বাবরি নামেই কেন? বাবরি নামেই আপত্তি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
- এ বার পাল্টা রাম মন্দির নির্মাণের হুঙ্কার দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘মুর্শিদাবাদে আমরা রাম মন্দির করব। আজ আমাদের কর্মীরা রাম পুজো করেছেন। ভবিষ্যতে বড় করে প্রাণ প্রতিষ্ঠা করা হবে।’
- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অবদান নিয়ে সমালোচনার জায়গা থাকলেও তাঁর লেখা বা মন্তব্যকে বিকৃত করা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়, নেহরু সেন্টার ইন্ডিয়া-তে একটি বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী।
- উত্তরপ্রদেশে সেলিম চিস্তির দরগায় চাদর চড়ালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। শনিবার দুপুরে স্ত্রী এবং সপা নেত্রী ডিম্পল যাদবের সঙ্গে দরগায় যান তিনি। তার পরে চাদর চড়ান। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনও।
- আজই বাড়ি ফিরছেন সোনালি বিবি। মালদা মেডিক্যাল থেকে ছাড়া পাওয়ার পরে বীরভূমে বাড়ির পথে রওনা দিলেন। তার আগে হাসপাতালের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, সোনালি বলেন, ‘দেশে ফিরেছি। খুব ভালো লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।’
- তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙা। শুক্রবার মাথাভাঙা-১ ব্লকের বৈরাগিরহাট গ্রাম পঞ্চায়েতের দুয়াই সুয়াই এলাকায় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে খবর।

Be the first to comment