চলে গেলেন সিমোন টাটা

Spread the love

রোজদিন ডেস্ক : ল্যাকমে-র নাম জানেন না, এমন নারীর সন্ধান মেলা মুস্কিল। দেশব্যাপী এই জনপ্রিয় প্রসাধনী ব্র‍্যান্ডের নেপথ্যে ছিলেনও এক মহিলা, সিমোন টাটা, যিনি বিদেশি হয়ে ও আপন করে নিয়েছিলেন এই দেশকে। এখানকার নারীদের
প্রসাধনের জন্য বিশ্ববিখ্যাত ল্যাকমে ব্র‍্যান্ডের সূচনা করেছিলেন তিনি।
গত বছর প্রয়াত হয়েছেন রতন টাটা। তাঁর বিমাতা সিমোন টাটা। নোভেল টাটার দ্বিতীয় স্ত্রী, নোয়েল টাটার মা সিমোন আপন মহিমায় উজ্জ্বল ছিলেন।
প্রসাধনী ও ফ্যাশন জগতের দুই জনপ্রিয় ব্র‍্যান্ড ল্যাকমে এবং ওয়েস্টসাইডের উদ্ভাবক ও মালিকও ছিলেন তিনি।
পর্যটক হিসাবে এই দেশে এসে শুধু এই দেশকে আপন করে নেওয়াই নয়, এই দেশের ফ্যাশন, প্রসাধনী জগতকে অন্য মাত্রায় নিয়ে গেছিলেন তিনি।
প্রাণ শক্তিতে ভরপূর, সদা হাস্যময়, ফ্যাশন দুরস্ত সিমোন টাটা ৯৫ বছর বয়সে প্রয়াত হলেন। তাঁর প্রয়াণে বিশ্বের প্রসাধনী জগত সহ বিভিন্ন মহল গভীর শোক ব্যক্ত করেছে।
শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
টাটা সংস্থা ও পরিবার তাঁর প্রয়াণে শোকস্তব্ধ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*