রোজদিন ডেস্ক : নোবেল শান্তি পুরস্কার কেন তিনি পাবেন না, প্রশ্ন তুলেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যেই নিজেকে এই পুরস্কারের দাবিদার বলে ঘোষণাও করেছিলেন।
সেই সাধ তাঁর পূরণ হয়নি। তবে বিশ্বের নামী ফুটবল ক্রীড়া সংস্থা ফিফা তাদের চালু করা প্রথম শান্তি পুরস্কার তুলে দিলো মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে। সূত্রের খবর, ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছর থেকে এই শান্তি পুরস্কার চালু করেছেন। তার প্রথম পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়াশিংটন ডিসি-তে এক বর্নময় অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়। এতে দৃশ্যত খুশি মার্কিন রাষ্ট্রপতি জানান তিনি পৃথিবীর বহু দেশে যুদ্ধ থামিয়েছেন।
ফিফা সভাপতিরও উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।
স্বভাবজাত রসিক তার সুরে বলেন, তাঁরা ফুটবলকে সকার বলেন। এর কোন মানেই হয় না।
উল্লেখ্য, আগামী বছর আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে ফুটবলের বিশ্বকাপ হবে। এই তিন দেশ এর আয়োজক দেশ।
ট্রাম্প জানান, এই বিশ্বকাপের টিকিট বিক্রির নতুন রেকর্ড হয়েছে।

Be the first to comment