- লোকসভায় নির্বাচনী সংস্কারের আলোচনা পর্বে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি প্রশ্ন তোলেন, ‘কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নির্বাচন প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো? আমরা কি আর CJI-কে বিশ্বাস করি না? কেন প্রধান বিচারপতিকে নির্বাচন প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল? এর উদ্দেশ্য কী ছিল? ওখানে তো বিরোধীদের কথা বলার জায়গা নেই।’
- ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, “একশোদিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। ৭টা জেলার জন্য ভোট নেয় ওরা কিন্তু কাজটা করি আমরা। আমরা প্রায় অনেকগুলো চা বাগান খুলে দিয়েছি। কিন্তু হিংসার তো কোনও ওষুধ হয় না, একশোদিনের কাজ ৪ বছর বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে।”
- এখন নচিকেতার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল। মঙ্গলবার গায়ককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পৌঁছে নচিকেতার কুশল সংবাদ নেওয়ার পাশাপাশি চিকিৎসকের সঙ্গে আলাদা করে কথাও বলেছেন তিনি। জানতে চেয়েছেন, চিকিৎসার খুঁটিনাটিও।
- ভারতে দেড় লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে মাইক্রোসফট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার পরেই এই কথা জানিয়েছে সত্য নাদেলা। এশিয়ায় এটাই মাইক্রোসফট সংস্থার সব থেকে বড় বিনিয়োগ। মুলত AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজের জন্য এই অর্থ বিনিয়োগ হবে।
- দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের ঘটনায় আরও এক জনকে গ্রেপ্তার করল NIA। মঙ্গলবার তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম বিলাল নাসির মাল্লা। জম্মু কাশ্মীরের বারামুল্লা এলাকার বাসিন্দা বিলালও এক জন চিকিৎসক। এই নিয়ে ওই ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হলো।
- মানুষকে ভুল বোঝানোর অভিযোগে জঙ্গলমহলের তিন জনকে গ্রেপ্তার করল বাঁকুড়া ও পুরুলিয়া জেলা পুলিশ। ওডিশার ময়ূরভঞ্জ জেলার পুরুনিয়ার বাসিন্দা ভবেন্দ্র মারান্ডি ওরফে মান্ডি ও বাঁকুড়ার ফুলকুসমার কেচাপাল গ্রামের বাসিন্দা সন্তোষ মান্ডিকে গ্রেপ্তার করে বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ। পুরুলিয়ার বান্দোয়ানের কুকরুডাবর গ্রামের বাসিন্দা বিপিনবিহারী বেসরাকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
- গোয়ায়, লুথরাদের মালিকানাধীন একটি রেস্তোরাঁও বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে, এই রেস্তোরাঁ ভাঙা হয়। সরকারি জমিতে বেআইনি ভাবে ওই রেস্তোরাঁ তৈরি হয়েছিল।
- মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি সাত তলা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত একাধিক। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, প্রথমে এক তলায় আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়েছিল।
- এসআইআর সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গে বিএলও-দের নিরাপত্তার ইস্যুতে নোটিস জারি করল শীর্ষ আদালত। জাতীয় নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গ সরকার-সহ সংশ্লিষ্ট সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের৷
- মালায়ালম পরিচালক তথা প্রাক্তন বিধায়ক পিটি কুঞ্জু মহম্মদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুললেন এক মহিলা। কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময়ে এই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ তরুণীর।

Be the first to comment