রোজদিন ডেস্ক : রাজ্য আগামী বছর থেকে কমল গরমের ছুটির দিন সংখ্যা। ১১ দিন থেকে কমিয়ে গরমের ছুটি করা হল ৬ দিন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ছুটির ক্যালেন্ডার সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করে পর্ষদ জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষে রাজ্যজুড়ে মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে মাত্র ৬ দিন। ২০২৬ সালে গরমের ছুটি শুরু হবে ১১ই মে চলবে ১৭ মে পর্যন্ত। তবে পুজোর ছুটির দিন শঙ্কায় কোন রকম কাটছাট হয়নি। দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটার জন্য টানা ২৫ দিন বন্ধ থাকবে স্কুল।

Be the first to comment