রোজদিন ডেস্ক :
অভয়ার নৃশংস ধর্ষণ, হত্যাকান্ডর বিচার-সহ একাধিক আন্দোলনে তাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে মামলা হয়েছে। আজ ব্যাঙ্কশাল আদালতে ২০টি মামলায় ২০ জন চিকিৎসক আগাম জামিন পেলেন। তাঁদের সংগ্রামী আইনজীবীদের সক্রিয়, নিরন্তর প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে বলে বিশিষ্ট চিকিৎসক মানস গুমটা জানিয়েছেন। রাজ্য সরকারকে বিঁধে তিনি বলেন, বিচার শব্দটি যাদের কাছে অস্বস্তির, অপরাধীদের যারা আড়াল করে, প্রমাণ লোপাটের অভিযোগ যাদের বিরুদ্ধে ওঠে, যারা দুবৃর্ত্ত, দুর্নীতি, হুমকি চক্রের মূল উৎপাটন না করে প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।
আজ আগাম জামিন মেলার পর দুর্নীতি সহ সরকারের বিভিন্ন জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন জারি রাখার ঘোষণা করেন তাঁরা। সম্মিলিত কন্ঠে জানিয়ে দেন, প্রশাসনের হুমকি, হেনস্থা, প্রতিহিংসামুলক ব্যবহারের জবাব তাঁরা রাজপথ আলপথে দেবেন। যতদিন না সব অপরাধীর শাস্তি হবে তাঁরা থামবেন না, ভুলবেন না বলে চিকিৎসকরা জানিয়ে দেন।

Be the first to comment