- কোলাঘাটে প্রশাসনিক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। বৈঠকে তৃণমূল সাংসদ দেবও ছিলেন।
- মঙ্গলবার কলকাতায় আসেন পুরীর সাংসদ সম্বিত পাত্র। তিনি অনুরোধ করেন, যাতে দিঘার জগন্নাথ ‘ধাম’ শব্দ সরিয়ে দেওয়া হয়। এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন ‘ধাম’ শব্দ সরিয়ে দেওয়া হচ্ছে।
- সই জাল সংক্রান্ত মামলায় কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূল কার্যালায়ে হানা দিয়েছিল সিআইডি টিম। দুপুর থেকে চলে তল্লাশি। বিকেলে কার্যালয় ছেড়ে বেরোলেন তদন্তকারীরা। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও হানা দিয়েছিল সিআইডি।
- দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। মাতলা ব্রিজে যাওয়ার রাস্তার ডান দিকে থাকা আস্ত একটি ম্যানগ্রোভ জঙ্গল কেটে, নদীর চর ভরাট করে তৈরি হয়ে গিয়েছে এক বিশাল কলোনি।
- ধৃত তৃণমূল কাউন্সিলার সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম ও গোবর। আদালতে হাজিরার জন্য বিধাননগর উত্তর থানা থেকে সব্যসাচীকে বার করা হতেই তাঁকে লক্ষ্য করে ডিম-গোবর ছোড়ে উত্তেজিত জনতা। দেওয়া হয় চোর-চোর স্লোগানও।
- ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নওশাদ আলমকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে।
- ইংরেজবাজার পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অশোক সাহার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। দোকান বসানোর নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর নামে। তার পরেই বেপাত্তা কাউন্সিলার।
- রাইপুরের সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মুর বাড়ির গুদাম থেকে উদ্ধার হল ত্রাণের বিপুল সংখ্যক ত্রিপল, শাড়ি, জামাকাপড় ও কম্বল। অভিযোগ, সাধারণ মানুষকে এই সব ত্রাণ সামগ্রী না দিয়ে তা নিজের ঘরে জমা করে রেখেছিলেন প্রাক্তন বিধায়ক।
- প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। চন্দননগরে গ্রেফতার চার যুবক।
- ডায়মন্ড হারবার শাখার হটোর স্টেশনে রেল যাত্রীদের একাংশ প্রায় ঘণ্টা খানেক ধরে অবরোধ চালান। এর জেরে মঙ্গলবার সকালেই শিয়ালদহ দক্ষিণ শাখায় ঘণ্টাখানেকেরও বেশি সময়ে ট্রেন চলাচল ব্যাহত হলো। মহিলা কামরা কমিয়ে সাধারণ কামরা বাড়ানোর দাবিতে এই অবরোধ।

Be the first to comment