রোজদিন ডেস্ক :
রাজ্যে দলের বিপর্যয়ের মাঝে দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধীর সঙ্গে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখা করেন। এই বিষয়ে প্রশ্নে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ মন্তব্য করেন, “দেখ কেমন লাগে! “এর বেশি কিছু তিনি বলতে চাননি।

অন্যদিকে জাতীয় স্তরের কংগ্রেস নেতা উদিত রাজ প্রাক্তন মুখ্যমন্ত্রী কে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, নিজের কর্ম ফল ভোগ করছেন উনি। আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ও মমতা ব্যানার্জি যদি আগে ইন্ডিয়া জোটের সমন্বয়ক হিসাবে নীতিশ কুমারকে মেনে নিতেন, তবে লোকসভা নির্বাচনে বিজেপির সংখ্যা ১৫০ জনের নীচে নেমে যেত। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে রুখতে গিয়ে ওঁরা নিজেদের সমস্যা নিজেরাই ডেকে এনেছেন। সারা দেশ ঘুরে নীতিশকুমার ইন্ডিয়া জোটের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করেছিলেন। কিন্তু তৃণমূল ও আপ শীর্ষ নেতারাই তাঁকে সমন্বয়ক হতে দেয়নি। এখন সততার সঙ্গে মমতা ব্যানার্জিকে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকতে তিনি পরামর্শ দেন।

Be the first to comment