দশে দশ

Spread the love
  1. রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর বাবা বিষ্ণু বসু প্রয়াত হয়েছেন ২০১০ সালে, কিন্তু এখনো তিনি ভোটার। অর্থাৎ ভোটার তালিকা থেকে তার নাম বাদ যায়নি। এ নিয়ে শোরগোল তুলে দিয়েছে বিজেপি।
  2. ভোটার তালিকা নিয়ে হাওয়া গরম। বিহারে এস আই আর করেছে ইলেকশন কমিশন। তাতেই পা কাঁপছে ইন্ডিয়া জোটের, বলছে বিজেপি। অন্যদিকে BLO দের ওপর কারচুপির দায় চাপাচ্ছেন টিএমসি সাংসদ মহুয়া মৈত্র।
  3. পুজোর মুখে অস্থায়ী ৯৩ জন কর্মী কাজ হারালেন। তারা দুর্গাপুর ডিভিশনের সেচ দপ্তরের কর্মী। একেই সামান্য বেতন পেতেন, তার ওপর ছাঁটাই, দিশেহারা কর্মীরা অবস্থানে এ নিয়ে রাজনৈতিক চাপানউতর চলছে।
  4. খুশির খবর এই যে কমছে চিনি এবং প্যাকেটজাত খাবারের দাম
  5. বিহারের পর ত্রিপুরায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করার ইঙ্গিত
  6. শান্তিপুরের চাঁদড়া গ্রামে স্ত্রীর কান কেটে ছিঁড়ে নিল স্বামী। পারিবারিক অশান্তির জেরে এই কান্ড।
  7. মুখ্যমন্ত্রীর দেওয়া দুর্গাপুজোর অনুদানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করলেন আইনজীবী শামীম আহমেদ। এই সপ্তাহেই শুনানি শুরু হওয়ার কথা।
  8. দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সম্পর্কের টানাপোড়নের জেরে রেল লাইনের ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর
  9. মালদার ইংরেজ বাজারে হাত মুখ পা বেঁধে স্ত্রী ও ছেলে কুপিয়ে খুন করল গৃহকর্তাকে।
  10. গতকাল তৃণমূল সাংসদরা কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকে যান। সেখানে তারা একাধিক আর্থিক দাবি-দাওয়া করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*