- প্রখ্যাত তবলিয়া জাকির হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর।
- বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।
- আজ নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক রাজ্য প্রশাসনের। থাকছেন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব।
- যুবভারতী কাণ্ডে শতদ্রু দত্তের পর গ্রেফতার আরও দুই। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত আরও কয়েকজন।
- যুবভারতী-কাণ্ডে ছ’টি সংস্থার প্রতিনিধিকে তলব করল বিধাননগর পুলিশ, মঙ্গলেই হাজিরা দিতে হবে শতদ্রু দত্তের সংস্থার কর্তাদেরও, জানাল পুলিশ
- আবাসনে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা নিয়ে কমিশনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে চিঠি তৃণমূলের।
- প্রধানমন্ত্রীকে আক্রমণ, কংগ্রেসকে ক্ষমা চাওয়ার দাবি কিরেন রিজিজুর।
- কলম্বিয়ায় দুর্ঘটনার কবলে স্কুল বাস, ১৭ জনের মর্মান্তিক মৃত্যু।
- চূর্ণী নদীর দু’পাড়ের ঘাটগুলির সংস্কার ও নদী বাঁচানোর আহ্বান জানিয়ে নদীবক্ষে নৌকাযাত্রা সিটিজেন্স ফোরামের।
- ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ইভিএম চেকিংয়ে নজর, ভিনরাজ্য থেকে আসছেন ৫ আধিকারিক।
- আইএসআই কলকাতাকে খতম করার চক্রান্ত কেন্দ্রের, প্রতিবাদে দেশবাঁচাও গণমঞ্চ।
- একাদশ, দ্বাদশের পর শীঘ্রই
নবম, দশমের নথি যাচাই শুরু করছে এসএসসি।

Be the first to comment