দশে দশ

Spread the love
  1. বুধবার সন্ধ্যায় নবান্নে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র সঙ্গে সাক্ষাৎ করলেন জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল। বৈঠকে বাংলায় বিদ্যুৎ, পাওয়ার সিস্টেম, বন্দর, সিমেন্ট ও ইস্পাত সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে।
  2. মুখ্যমন্ত্রী বলেন, “সজ্জন জিন্দাল দেখা করেছেন। বড় বিনিয়োগ হচ্ছে। জানুয়ারিতে ভূমিপুজো হবে। আমি চাকরির কথা বলেছি। সামাজিক কর্তব্য হিসাবে মেদিনীপুর মেডিক্যাল কলেজের দায়িত্ব নেবেন তিনি। মন্দির সংস্কার করতে চান।”
  3. গুয়ানা সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক গুয়ানা সফরের পরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া অধ্যায় শুরু হয়। বৃহস্পতিবার সেই অধ্যায়কে আরও এগিয়ে নিয়ে যেতে গুয়ানার প্রেসিডেন্ট ইরফান আলির সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর।
  4. ‘মহাদেব অনলাইন বেটিং অ্য়াপ’-এর কো প্রোমোটার রবি উপ্পল গ্রেপ্তার। সংযুক্ত আরব আমিরশাহীতে সম্প্রতি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, রবিকে প্রত্যর্পণের চেষ্টা করছে ভারতীয় বিদেশ মন্ত্রক।
  5. ব্যারাকপুর-কল্যাণী হাইওয়েতে উত্তর ২৪ পরগনার বিজপুর থানার অন্তর্গত জেঠিয়া সিগন্যাল মোড়ের কাছে বুধবার মধ্যরাতে আচমকাই আগুন ধরে যায় একটি ১০৭ গাড়িতে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গাড়ির ব্যাটারিতে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে।
  6. ঘূর্ণিঝড় অর্ণব ও মুরাসুর প্রভাব কাটতেই বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া। এক ধাক্কায় প্রায় আড়াই ডিগ্রি কমল কলকাতার রাতের তাপমাত্রা। পরশু রাতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
  7. হাওড়ার আন্দুলের ঝোরহাট মাড়োয়ারি বাগানে বুধবার রাতে সোনার দোকানে চাঞ্চল্যকর ডাকাতি। মালিককে বেধড়ক পিটিয়ে তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে সর্বস্ব হাতিয়ে পালাল দুষ্কৃতীরা।
  8. মোরাদাবাদে দিল্লি-লখনৌ জাতীয় সড়কে বুধবার রাতে চলন্ত এসি বাসের পিছনের চাকা ফেটে ভয়াবহ আগুন ধরে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন বাসের ৫৫ জন যাত্রী।
  9. মণিপুরে নতুন করে সংঘর্ষ। বুধবার সকালে নোনে জেলায় নাগাদের দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ে নিহত কমপক্ষে তিন জন। গুরুতর জখম হয়েছেন চার জন।
  10. ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়ার কমিসুভাখা গ্রামে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার প্রাণঘাতী বিমান হামলা। মৃত অন্তত ৪০। এ ছাড়াও, ধ্বংসস্তূপের নীচে ৫৯ জন আটকে থাকতে পারে বলে সূত্রের খবর। সোমবার ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে এসেছে সম্প্রতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*