রোজদিন ডেস্ক: রাজ্যে আসন্ন পুর ভোটের জোট কারা করবেন, তা নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। এর ই মাঝে বুধবার দুপুরে সিপিএমের জামির মোল্লা, বদরুদ্দোজা খান কে নিয়ে টাঙায় চড়ে অভিনব প্রতিবাদে সামিল হলেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সম্প্রতি মুর্শিদাবাদ জংশন স্টেশনের পাশে ঘোড়ার টাঙা রাখা নিয়ে বিতর্কে জড়ান স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। কেন সরকারি জমিতে টাঙা রাখা হয়েছে তা নিয়ে স্টেশন মাস্টার কে রীতিমত ধমক দিতে দেখা যায় তাঁকে।
ঐতিহাসিক মুর্শিদাবাদে টাঙা চড়ে সব ঘুরে দেখা বহু পর্য্যকের ই পছন্দ। ট্রেন থেকে নেমে অনেকেই টাঙা য় চড়ে শহর ঘোরেন। ওখানে টাঙা রাখতে না পারলে গরিব টাঙাওয়ালা দের রুজি রোজগারে টান পড়বে বলে অনেকে মনে করেন। এর ই প্রতিবাদে এইদিন দুই সিপিএম নেতাকে নিয়ে ওই স্টেশন থেকে টাঙায় সওয়ার হন অধীর চৌধুরী। তাঁদের দেখতে বহু মানুষ জড়ো ও হন। লালবাগ অবধি জনপ্রিয় নেতা অধীর চৌধুরী সহ বিশিষ্ট রাজনৈতিক নেতাদের এই অভিনব প্রতিবাদে সরগরম হয় সংশ্লিষ্ট এলাকা।

Be the first to comment