Kishanganj এ মাটি ধসে এক পরিবারের তিন বালিকার মর্মান্তিক মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক: বিহারের কিষাণগঞ্জের হরুয়াডাঙ্গা গ্রামে বুধবার মাটি ধসে এক পরিবারের তিন বালিকা মর্মান্তিক ভাবে প্রাণ হারায়। তিন বালিকা নাগমা (১০) নিশা (৯) ও রুবি খাতুন বাড়িতে লেপার জন্য মাটি আনতে যায়। পুলিশ সূত্রে প্রকাশ, একটি গর্তে নেমে মাটি সংগ্রহের সময় আচমকা ওপর থেকে মাটির স্তুপ ধসে পড়ে। তিন জনের ছোট্ট দেহগুলি চাপা পড়ে যায়, পরিবার ও গ্রামের মানুষ খবর পেয়ে মাটির স্তুপ প্রাণপণে সরিয়ে তাদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
প্রাণবন্ত, হাসিখুশি, ফুটফুটে তিন বালিকার এই মর্মান্তিক পরিণতিতে গোটা গ্রাম ই শোকস্তব্ধ। পুলিশ ছোট্ট দেহ গুলি ময়লা তদন্তের জন্য নিয়ে গেছে। কিভাবে এমন হোল তা তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*