- আজ তিরঙ্গা যাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেয়ো রোড থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত মিছিল হয়।
- শুভেন্দু বলেন, “এই প্রথম সরকারিভাবে হর ঘর তিরঙ্গা যাত্রা পালন করা হল। ৭০ লক্ষ জাতীয় পতাকা বিলি করছে সরকার। সবাই নিজের বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলন করুন।”
- মুখ্যমন্ত্রী বলেন, “এবার রাখী বন্ধন উৎসবকে সরকারিভাবে পালন করার ঘোষণা এখান থেকে করলাম। যাতে এবারের রাখী বন্ধন উৎসব শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, আমাদের সকলের বন্ধনকে আরও সুদৃঢ় করে। আমরা যাতে এই পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করতে পারি। ভারতসেরা করতে পারি।”
- হালিশহরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন ।
- মৃত তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে দেখা করার পরে মুখ্যমন্ত্রী বলেন, মৃত্যুকে নিয়ে কাউকে রাজনীতির সুযোগ দেয়নি মৃতের পরিবার। তৃণমূলকর্মীর পরিবারকে ধন্যবাদ। ওঁরা সরকারের উপর আস্থা রেখেছে, এটা আমাদের বড় পাওনা।
- ঝাড়খণ্ড বিধানসভা অভিযানকে কেন্দ্র করে তুলকালাম ঝাড়খণ্ডের রাজধানীতে। পুলিশের ব্যারিকেড ভেঙে পড়ুয়ারা বিধানসভার দিকে এগোলে ছড়ায় চরম বিশৃঙ্খলা। পড়ুয়াদের আটকাতে জলকামান ছুড়ল পুলিশ। তাতে তাঁদের আটকানো না যাওয়ায় চলল লাঠিও।
- আন্দোলনের মাঝেই গ্রেপ্তার প্রাক্তন পিএসসি চেয়ারম্যান এল. খিয়াংতে। জেপিএসসি এবং জেএসএসসি চাকরি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করল ঝাড়খণ্ড সিআইডি।
- শ্রী রাম জনমভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট ১৮ জন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য বাছাই করেছে। কাল, ১১ অগস্ট মঙ্গলবার এবং পরশু, ১২ অগস্ট ওই ১৮ জনের ইন্টারভিউ হবে। তাঁদের মধ্যে থেকেই একজনকে চিফ এগজিকিউটিভ অফিসার নিযুক্ত করা হবে।
- কেন্দ্রীয় সরকারের শ্রমনীতির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে সিআইটিইউ। সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতেও শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। জেলাশাসকের দপ্তরে অভিযানের আগেই আন্দোলনকারীদের আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাম কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি ও উত্তেজনার সৃষ্টি হয়।
- বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের টুলু মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাজলের বাড়িতে বীরভূম জেলা পুলিশের হানা। চলছে তল্লাশি। আউশগ্রামের ভেদিয়ার পাথর ব্যবসায়ী মুর্শিদ কালাম মণ্ডল ওরফে কাজলের বাড়িতে বীরভূম জেলা পুলিশের অভিযান।
- গত ১৯ শে জুলাই দিল্লির জাহাঙ্গীরপুরীতে যে খুনের ঘটনা ঘটে তার অন্যতম অভিযুক্ত বিহারের বাসিন্দা ওয়াসিম আকরাম ওরফে লম্বু আত্মগোপন করেছিল নন্দীগ্রামে। সেখানকার চৌরঙ্গিতে আত্মীয়ের বাড়িতে গা-ঢাকা দিয়েছিল সে। দিল্লি পুলিশ ও নন্দীগ্রাম থানার যৌথ চেষ্টায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নন্দীগ্রাম থানার আইসি অজয় মিশ্র।
- চোখের চিকিৎসার জন্য অবশেষে শর্তসাপেক্ষে বিদেশ যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তিন সপ্তাহের জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হলো তৃণমূল সাংসদকে।
- গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মৃত্যু বাইক আরোহীর। জানা গিয়েছে, রাস্তার ধারে গাছ কাটা চলছিল। সেইসময় ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন বাইক আরোহী। তখনই তাঁর মাথায় গাছের ডাল ভেঙে পড়ে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের দহরকান্দা গ্রামের ঘটনা।
- গঙ্গারামপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের চুনভাটি পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনের জল জমে দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। সমস্যার দ্রুত সমাধানের দাবিতে সোমবার দুপুরে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান চুনভাটি পাড়া এলাকার বাসিন্দারা।
- টানা বৃষ্টিতে জলমগ্ন হুগলির ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের কেওটা নেতাজি পার্ক এলাকা। রাস্তা থেকে বাড়ির ভিতর সর্বত্র থৈ থৈ জল। যাতায়াতের একমাত্র সম্বল বাঁশের ভেলা।

Be the first to comment