রোজদিন ডেস্ক :
সৌদি আরবের রিয়াধে একটি সোফা কারখানার অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। এর মধ্যে নওগাঁর আত্রাই এর ১৩ জন আছেন। এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশের সংশ্লিষ্ট এলাকায় সন্তানহারা পরিবারগুলিতে এখন শুধুই হাহাকার। নিহতদের মধ্যে বাকিরা নাটোর ও রাজশাহীর বাসিন্দা ছিলো।
সুত্রের খবর, রুজি রোজগারের জন্য বাংলাদেশের বহু মানুষ ই সৌদি, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে যান। তাঁদের পাঠানো অর্থে বাংলাদেশে থাকা পরিবারগুলি একটু সচ্ছলতার মুখ দেখেন। রবিবার সৌদি র রিয়াধের ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে বহু পরিবারের সচ্ছলতার স্বপ্ন। এক ই পরিবারের একাধিক রোজগেরে মানুষ ও প্রাণঘাতী আগুনে প্রাণ হারিয়েছেন বলে জানা যায়।

Be the first to comment