- অগ্নিমিত্রা পাল বলেন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আমরা ক্যাম্পও করব। সব সরকারি অফিসে ক্যাম্প করা হবে।
- নিমতা থানায় ডেপুটেশন দিয়ে বেরোনোর সময়ে বিক্ষোভের মুখে পড়েন সৌগত রায়। দলীয় কর্মীরা আক্রান্ত এই অভিযোগে ডেপুটেশন দিয়ে বেরোনোর সময়ে তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগানও দেওয়া হয়। তড়িঘড়ি সাংসদ গাড়িতে উঠছিলেন, অভিযোগ সেই সময়ে জমায়েত থেকে ছোড়া হয় ডিম।
- রেড রোডের বদলে এবার ইদের নামাজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। যান-জট এড়িয়ে ইদের দিন ভিন্ন শহর দেখল কলকাতা।
- নিজেরই দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ করলেন কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ তুলেছেন তিনি।
- তৃণমূল নেতা অভিজিৎ রায় ওরফে বনিকে গ্রেপ্তারের পরে কোমরে দড়ি, গায়ে স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ। এই দৃশ্য দেখতে রাস্তায় ভিড় জমালেন বহু মানুষ। সেখানে উঠল ‘চোর চোর’ স্লোগানও।
- বুধবার তিনি মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস কমিটির পদে ইস্তফা দিয়েছেন। রাত পোহাতেই তৃণমূলের মুখপাত্রের পদ ছাড়লেন অরূপ চক্রবর্তী।
- তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দলের জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন শান্তনু সেন।
- তোলাবাজির প্রতিবাদ করায় শেঠ লাল যাদব নামে বছর ৭২ এর এক বিজেপি কর্মীর চোখে বস্তা ফুটো করার হুক ঢুকিয়ে উপড়ে ফেলার চেষ্টা।
- ট্যাংরায় কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয় থেকে প্রচুর ভোটার কার্ড, আধার কার্ড উদ্ধার। অফিসের আলমারির ভিতরে এগুলি রাখা ছিল বলে অভিযোগ।
- দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি হতে পারে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
- অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের সদস্যদের নামে শহরের বিভিন্ন প্রান্তে যে সব নির্মাণ রয়েছে, তার ‘এলিভেশন কপি’ চেয়ে পাঠাল কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। পুরসভা সূত্রের দাবি, অভিষেক, তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি বেসরকারি সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামে বেসরকারি সংস্থার আওতাধীন সম্পত্তিরও ‘এলিভেশন কপি’ জমা দিতে হবে।
- নাগেরবাজার উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি বাইক আরোহী। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
- বৃহস্পতিবার ভোর সকালে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি ১৪ চাকা লরি।এ দিন প্রায় সকাল ৫ টা নাগাদ ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
- রবিবার, ৩১ মে ৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্য সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে।
- দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এ বার সুপ্রিম কোর্টে আপিল করল ভারতের কুস্তি ফেডারেশন।

Be the first to comment