- ভয় পাবেন না, কেউ আপনাদের এবং আপনাদের সম্পত্তিতে হাত দিতে পারবে না। মালদহ থেকে আশ্বাস মুখ্যমন্ত্রীর।
- এসআইআর অমিত শাহের চক্রান্ত, মালদহে বললেন মুখ্যমন্ত্রী।
- বাধা কাটিয়ে আগামী কয়েক দিনে ৩-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রাজ্যে।
- সিঙ্গল বেঞ্চের রায় খারিজ, প্রাথমিকেের চাকরি মামলায় ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক নির্দেশ। চাকরি বহাল ৩২ হাজার শিক্ষকের।
- বহাল ৩২ হাজার শিক্ষকের চাকরি, রায়কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী।
- সাতসকালে কাঁকুড়গাছিতে স্কুলছাত্রকে পিষে দিল লরি, আটক চালক।
- গরুপাচার মামলায় বনগাঁ সীমান্তে গ্রেফতার বিজেপি নেতা।
- হাওড়ায় বিশেষভাবে সক্ষম বিএলওকে দিয়ে কাজ করানের অভিযোগ, সংক্রমণে অসুস্থ বিএলও।
- এসআইআর আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী মহিলা, শোরগোল কোচবিহারের তুফানগঞ্জের।
- অগ্নিযুগের বিপ্লবী ও দেশের স্বাধীনতা আন্দোলনের শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা।
- ডিলিট করা যাবে সঞ্চার সাথী অ্যাপ, চাপের মুখে পিছু হঠল কেন্দ্রীয় সরকার। খুশি আম জনতা ও বিরোধীরা।
- কাল ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন। আসার আগে দিলেন সহযোগিতার বার্তা
- মঙ্গলবার বিকেল পর্যন্ত খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে প্রায় ৪৬ লক্ষ ভোটারের নাম, খবর কমিশন সূত্রে।
- বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আলোচনা হবে সংসদে। আগামী ৮ ডিসেম্বর এই আলোচনা হবে।
- বন্ধ হতে চলেছে কোচবিহার কলকাতা বিমান পরিষেবা।

Be the first to comment