দশে দশ

Spread the love
  1. প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্রিগেডে জনসভা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বহু সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা।
  2. ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার জন্য দুর্গাপুর স্টেশন থেকে স্পেশাল ট্রেনে হাওড়ার উদ্দেশ্য রওনা দিলেন বিজেপি কর্মীরা।
  3. পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার পাতলি এলাকায় আবার ব্রিগেডমুখী বিজেপির গাড়ি ভাঙচুরের অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।
  4. ভোটের মুখে কী বার্তা দেন নরেন্দ্র মোদী ঠিক সেই বার্তা শুনতে হিঙ্গলগঞ্জের ইছামতি, রায়মঙ্গল, কালিন্দী নদীপথে নৌকায় করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি কর্মী সমর্থকরা।
  5. ফের আফগানিস্তানের উপর নতুন করে হামলা চালাল পাক বায়ুসেনা। কাবুল, কান্দাহার, পাক্তিয়া-সহ একাধিক এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। হামলায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।
  6. ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় পশ্চিম এশিয়ায় অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। প্রায় আড়াই হাজার নৌসেনা এবং একটি অ্যামফিবিয়াস অ্যাসল্ট যুদ্ধজাহাজ ওই অঞ্চলে মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
  7. খর্গ দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকান সেনা। তবে তেলের পরিকাঠামো অক্ষত রয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, ‘তেলের পরিকাঠামোয় হামলা চালানোর ইচ্ছা আমার নেই। কিন্তু মন বদলাতে আমার এক মিনিট লাগে।’
  8. পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  9. দোহাতে একের পর এক মিসাইল হামলা করল ইরান। শুক্রবার গভীর রাতে সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
  10. ইরানের মিসাইল হামলায় আমেরিকার ৫টি রিফুয়েলিং বিমানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে বিমানগুলি পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। সেগুলি মেরামতির কাজ চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*