আজ প্রধানমন্ত্রী আসছেন, কলকাতায় কড়া নিরাপত্তা, উজ্জীবিত দল

Spread the love

রোজদিন ডেস্ক : 
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! ভোটমুখি রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আসছেন। নিয়ে আসছেন একগুচ্ছ সরকারি প্রকল্পর ডালি।
এরপর যাবেন ব্রিগেডের জন সমাবেশে। সেখানে তাঁর ভাষণ নিয়ে শুধু তাঁর দল নয়, উদগ্রীব সারা রাজ্যই। সবার নজর আজ ব্রিগেডের দিকেই। যে ব্রিগেড সাক্ষী থেকেছে বহু রাজনৈতিক ওঠা পড়ার। নানা রঙের অনুষ্ঠানের।
এখানে আসার আগে ভোটমুখি অপর রাজ্য অসমে গেছেন তিনি। শিলচর থেকে দুপুর বারটা নাগাদ তাঁর বিশেষ বিমান কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে৷ ওখানেও একগুচ্ছ অনুষ্ঠান আছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গোটা কলকাতা নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে৷ পদস্থ পুলিশ আধিকারিকরা পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছেন। চলছে টহলদারি, সতর্কতামুলক ব্যবস্থা।

আজকের ব্রিগেড সেজে উঠেছে বাংলার সাবেকি নানা সাজে, মূল মন্ডপ হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে।
সকাল থেকে ট্রেনে, বাসে, জলপথে বিজেপির কর্মী সমর্থকরা ব্রিগেডে আসছেন। সর্বত্র আজ শুধু গেরুয়ার ঢেউ। এর আগে সিঙ্গুরে এসে রাজ্যে বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিয়ে গেছিলেন তিনি, আজ তিনি কি বলেন, সেদিকে নজর সব মহলের। এককথায়, আজ পাখির চোখ ব্রিগেডেই। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি রাজ্য বিজেপি নেতারা। কোথাও যাতে এতটুকু ত্রুটি না থাকে সেদিকে তীক্ষ্ণ নজর রেখেছেন তাঁরা। চেষ্টা হচ্ছে পুরো অনুষ্ঠান, সমাবেশ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*