পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. ব্রিগেডের সরকারি মঞ্চ থেকে বাংলার জন্য ১৮ হাজার ৮৬০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজ কলকাতার মাটি থেকে পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের বিকাশের নয়া অধ্যায় শুরু হচ্ছে। সড়ক, রেলওয়ে ও বন্দর পরিকাঠামোর সঙ্গে যুক্ত ১৮ হাজার কোটির বেশি প্রকল্পের শিল্যান্যাস ও উদ্বোধন হল। বাংলার উন্নয়নে নয়া দিশা দেখাবে এই প্রকল্পগুলি। লক্ষ লক্ষ মানুষের জীবন সহজ ও সুন্দর হবে। নতুন সুযোগ মিলবে।
  2. মোদী বলেন, আজ কামাখ্যাগুড়ি, আনারা, তমলুক, হলদিয়া, বীরভূম ও সিউড়ি— এই ছয় স্টেশন অমৃত স্টেশন করা হচ্ছে। হলডিয়া ডক ও কলকাতা ডকের সংস্কার করা হচ্ছে। খিদিরপুর ডকেও কার্গো হ্যান্ডেলিং বাড়ানোর উপর নজর দেওয়া হচ্ছে। এই প্রকল্পগুলির ফলে পূর্ব ভারতের লজিস্টিক সিস্টেমের আরও উন্নতি হবে।
  3. তৃণমূলের বিরুদ্ধে ফের সরব হয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলা থেকে নির্মম সরকারের বিদায় হবে। বাংলা থেকে মহাজঙ্গলরাজ শেষ হবে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠছে, ‘চাই বিজেপি সরকার, চাই বিজেপি সরকার।
  4.  তিনি বলেন, আজ এই সভা আটকানোর জন্য নির্মম সরকার সব হাতিয়ার ব্যবহার করতে চেয়েছে। ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ির উপর হামলা করা হয়েছে। ট্রাফিক জ্যাম করেছে, পোস্টার ছিড়ে দিয়েছে। তাঁর হুঙ্কার, এত কিছু করেও নির্মম সরকার জনপ্লাবনকে আটকাতে পারেনি।
  5. তিনি বলেন, রামকৃষ্ণ পরমংহদেব, ঈশ্বরচন্দ্র বিদ্য়াসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, রানী রাসমনিদের মতো মহান ব্যক্তিরা যে বাংলার পরিকল্পনা করেছিলেন, বিজেপি সেই বাংলারই নতুন করে নির্মাণ করবে। বাংলার উন্নতি সঠিক নীতিতে হবে।
  6. “বাংলা একসময় গোটা ভারতের বিকাশে সাহায্য করত। শিল্প-বাণিজ্যে সবার আগে ছিল বাংলা। কিন্তু এখন বাংলার যুবরা ডিগ্রি নিতে পারছে না। রোজগারও হচ্ছে না। চাকরি নেই। কাজের জন্য অন্য রাজ্যে পালাতে হচ্ছে।
  7.  প্রথমে কংগ্রেস, পরে কমিউনিস্ট, এখন তৃণমূল…এরা বাংলায় এসেছে। শুধু পকেট ভরেছে। আর বাংলা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। তৃণমূল সরকারের আমলে নিয়োগ দুর্নীতি হচ্ছে। চাকরি খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। এখন সময় এসেছে বদলানোর। যুবরা বাংলার উন্নতিতে যাতে নেতৃত্ব দেয়, এই স্বপ্ন আপনার আর এই স্বপ্ন পূরণ করাই মোদীর গ্যারান্টি।
  8. তিনি বলেন, নির্মম সরকার বাংলার উন্নয়নে ব্রেক কষে রেখেছে। কেন্দ্রের সূর্যঘর প্রকল্প চালু করতে দিচ্ছে না। তৃণমূল চায় না বাংলার মানুষের বিদ্যুৎ বিল শূন্য হোক। চা শ্রমিকরাও প্রকল্পের সুবিধা পাচ্ছে না।
  9. আয়ুষ্মান প্রকল্পে ৫ লাখ টাকা করে পাচ্ছেন দেশের কোটি কোটি মানুষ। কিন্তু, সেই প্রকল্প থেকে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখা হচ্ছে। তৃণমূল সরকারের পতন হলেই গরিবদের জন্য পাকা ঘর তৈরি শুরু হবে। এটা মোদীর গ্যারান্টি। বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে, বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বাংলায় সুশাসন আসবে।
  10. মোদী বলেন, নির্মম সরকার ধর্ষকদের আশ্রয় দেয়। অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে। সন্দেশখালি, আরজিকরের ঘটনা ভোলেনি বাংলার মানুষ। অপরাধীদের আড়াল করা হচ্ছে।
  11. সোশ্যাল মিডিয়ায় এদিন মুখ্যমন্ত্রী লেখেন, আলুর ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্টাল পিছু ৯৫০ টাকা করা হয়েছে। আমাদের সমবায় দফতরের হিমঘর-সহ রাজ্যের প্রায় সমস্ত হিমঘর এই প্রকল্পে অংশ নিচ্ছে। রাজ্যের হিমঘরে ছোট আলু চাষিদের জন্য ৩০ শতাংশ জায়গা সংরক্ষিত আছে।
  12. মুক্তির আলো দেখতে চলেছেন লাদাখের ক্লাইমেট অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন-এর অধীনে জারি করা ডিটেনশন প্রত্যাহার করল কেন্দ্র। অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
  13. ব্রিগেডে সভায় প্রধানমন্ত্রী আসার আগে উত্তর কলকাতার গিরিশ পার্কে তৃণমূল-বিজেপির ব্যাপক সংঘর্ষ।
  14. রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মন্ত্রীর বাড়ির অফিসের দরজা-জানলা ভাঙচুর করা হয়েছে।
  15. বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মীরা কোনও প্ররোচনা ছাড়াই হামলা করেছে। ব্রিগেডে যাওয়ার পথে বাসে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*