রোজদিন ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডের বিপুল জনসমাবেশে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সমাবেশকে তিনি রাজ্যের মানুষের চেতনা বলে জানান।রাজ্যে টিএমসি সরকারকে হঠানোর ডাক দিয়ে বলেন,দার্জিলিং, সুন্দরবন, চা-বাগান সর্বত্র বদল চাই এর আওয়াজ উঠেছে। বাংলার আত্মা,যুব, কৃষক, মহিলা কেউ আর হারতে চান না। রবীন্দ্রনাথ বলেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়!
এরপর নরেন্দ্র মোদি বলেন, জনতা চাইলে কোন শক্তি তাকে রুখতে পারে না।

Be the first to comment