- মউ সাক্ষর সম্পন্ন। আয়ুষ্মান ভারত প্রকল্পে আনুষ্ঠানিক ভাবে যোগ দিল পশ্চিমবঙ্গ। দিল্লির বিজ্ঞান ভবনে এই মউ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দিল্লির সিআর পার্ক, করোলবাগ-সহ বিভিন্ন পুজোর উদ্যোক্তারা, উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরাও।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আয়ুষ্মান ভারতের সুবিধা এই রাজ্যের ৬ কোটিরও বেশি মানুষ পাবে।
- স্পিকারকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিল তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন তাঁরা। সোমবার ঠিক দুপুর ১২টা ৫৩ মিনিটে ওই চিঠি জমা পড়েছে। এদিন ২০ জন সাংসদের সই নিয়ে ওই চিঠি জমা দেওয়া হয়েছে স্পিকার ওম বিড়লার ঘরে।
- তৃণমূলের লোকসভার সাংসদ শর্মিলা সরকার জানিয়েছেন, তাঁদের ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন এ দিন পৃথক বৈঠক করে লোকসভা কক্ষে তৃণমূল কংগ্রেসের থেকে পৃথক ভাবে বসার সিদ্ধান্ত নিয়েছেন। এই পৃথক ব্লকটি রাজ্যের উন্নয়নের স্বার্থে এনডিএ অর্থাৎ, শাসক জোটকে সমর্থন করবে বলে জানিয়েছেন তিনি।
- সুখেন্দু শেখর রায় রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। আজ দিল্লিতে উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, দল ছাড়ার কথাও ঘোষণা করেছেন তিনি।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, তাঁর সরকার রাজ্যে HPV টিকাকরণও চালু করে দিয়েছে। আগেই এই প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। গোটা দেশেই গত ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে গিয়েছিল টিকাকরণ। কিন্তু বাংলার বিগত সরকার তা চালু করেনি। এতে ১ কোটি ৪৩ লক্ষ পরিবার উপকৃত হবে বলে দাবি মুখ্যমন্ত্রীর।
- ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য দিয়েছে কেন্দ্র বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ন্যাশনাল হেলথ মিশনে গত ২ অর্থবর্ষে বাংলার তৎকালীন সরকার কোনও কাজ করেনি। কেন্দ্রের কোনও পরামর্শ লাগু করেনি।
- পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্য ও কলকাতা হোমগার্ড সংগঠনের সকল স্তরের কর্মীরা এই সুবিধার আওতায় আসবেন। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য কর্মীরা তাঁদের অতিরিক্ত পরিশ্রমের পরিপূরক হিসেবে মোট ১০ দিনের বিশেষ ছুটির সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ৮ দিনের ক্ষতিপূরণমূলক নৈমিত্তিক ছুটি। এর পাশাপাশি, রাজ্যপালের অনুমোদনক্রমে আরও ২ দিনের অতিরিক্ত বিশেষ ছুটি মঞ্জুর করা হয়েছে।
- সোমবার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে পৌঁছে গেলেন ফিরহাদ। তাঁকে বিধানসভার বিরোধী দলনেতার ঘরে নিয়ে যান তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা।
- এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সংস্থা বা যেকোনো সরকারি-বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে সিবিআই সরাসরি তদন্ত করতে পারবে।
- সুজিত বসুর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। জরুরি শুনানির আবেদন খারিজ।
- সই জালিয়াতি কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালিঘাটের বাড়িতে হানা দিল সিআইডি। এ দিন তৃতীয় নোটিস দেওয়া হলো তাঁকে।
- ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান গ্রেপ্তার। সোমবার বেঙ্গল পুলিশের এসটিএফ-এর হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।
- গ্রেপ্তার নন্দীগ্রামের কালীচরণপুরের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজী। এই নেতার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে।
- রবিবার হরমুজ প্রণালীর কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে যায়। সেটিতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। প্রত্যেককেই নিরাপদে সেখান থেকে উদ্ধার করা হয়েছে বলে জানাল ভারতের নৌ-পরিবহন কর্তৃপক্ষ।

Be the first to comment