রাজ্যে এক লপ্তে ১৭৯ জন আইপিএস সহ পদস্থ পুলিশ আধিকারিক বদলি

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যে এক লপ্তে ১৭৯ জন আইপিএস-সহ পদস্থ পুলিশ আধিকারিক দের বদলি করল রাজ্য। বেশ কয়েকজনের পদোন্নতি ও হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) রূপেশ কুমারকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জ্যাক (গোলাম) বলে নিশানা করেছিলেন তৎকালীন বিরোধী নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে এসটিএফে বদলি করা হয়েছে।
এতদিন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) পদ ফাঁকা ছিল, আজ এই পদে আইপিএস কুণাল অগ্রবাল কে নিয়োগ করল রাজ্য।
রাজ্যে একাধিক জেলার এসপি, আইজি, ডিআইজি, ডিসি পদেও ব্যাপক রদবদল করা হয়েছে। মুরলিধর শর্মা আইজি (আই বি) হলেন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ঈশানী পাল-কে সরিয়ে তাঁর জায়গায় এলেন চন্দ্র শেখর বর্ধন।
এই রদবদলে বহু আধিকারিকের পদোন্নতিও হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*