রোজদিন ডেস্ক :
ক্ষমতায় আসার মাত্র এক মাসের মধ্যে রাজ্যকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুশি।
আজ দিল্লিতে দৃশ্যত আপ্লুত মুখ্যমন্ত্রী এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। কেন্দ্রের স্বাস্থ্য সচিব সহ আধিকারিকরা ছাড়া রাজ্যের মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব প্রমুখ সবাইকে তিনি ধন্যবাদ জানান।
ওড়িশা, দিল্লির পর এই রাজ্যে ও ডবল ইঞ্জিন সরকার নিয়ে রীতিমত উচ্ছসিত তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা তাঁকে জানান, গত দু বছরে পশিচমবঙ্গ জাতীয় স্বাস্থ্য মিশনের কোন কাজ হয়নি।
আজ আয়ুষ্মান ভারতের চুক্তি হোল। ১ কোটি ৪৩ লক্ষ পরিবার এতে অন্তর্ভুক্ত হবে।
এবার কেন্দ্রের স্বাস্থ্য বিমার সুযোগ, সুবিধা পাবে রাজ্য।
রাজ্যে ৪৭৭টি জনওষধি কেন্দ্রর অনুমোদন মিললে নিম্নবিত্ত মানুষের খুবই সুবিধা হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০১৮ সালে আয়ুষ্মান ভারত প্রকল্পে সারা দেশে ৪৪ কোটি পরিবার এতে যুক্ত হয়েছে। এই রাজ্যে বলা হোত, আয়ুষ্মান প্রকল্পের সুবিধা নাকি মেলে না। এই সবই অপপ্রচার। এই প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানান তিনি।
বলেন ইতিমধ্যে দেশে ১৭ কোটির বেশি মানুষ এর সুবিধা পেয়েছেন৷
রাজ্যে আগের সরকার উন্নয়ন বিরোধী ছিল, তাদের মানুষ উৎখাত করেছে। এখন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পাবেন, গত আট বছর ধরে তাঁরা এর সুবিধা থেকে বঞ্চিত আছেন।

Be the first to comment