রোজদিন ডেস্ক : প্রত্যাশা মতোই ভাঙল লোকসভায় তৃণমূলের সংসদীয় দল। সোমবার প্রথমে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকের পর জনা কুড়ি সাংসদের সই করা চিঠি স্পিকার ওম বিড়লার কাছে জমা দেন বিদ্রোহী ব্রিগেডের তরফে চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার। চিঠিতে সাংসদরা জানিয়েছেন৷ তারা আগামীদিনে এনডিএ-র সহযোগী একটি দল হিসেবে কাজ করবেন। তবে এই দলের কোনও সংসদীয় নেতার নাম ঘোষণা করেনি বিদ্রোহী সাংসদরা। কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, আমরা সংসদে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি পেলে দলনেতার নাম জানিয়ে দেবো। বিদ্রোহী শিবিরে এখনও পর্যন্ত যারা যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে, তাদের মধ্যে আছেন, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, শর্মিলা সরকার, অসিত মাল, জগদীশ বসুনিয়া, কালীপদ সরেন, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, শতাব্দী রায়, জুন মালিয়া, সাজদা আহমেদ, বাপী হালদার, ইউসুফ পাঠান, খলিলুর রহমান। সূত্রের খবর, শত্রুঘ্ন সিনহা, আবু তাহেরও তাদের সঙ্গে থাকার মৌখিক আশ্বাস দিয়েছেন। তবে ২০ জন এক সঙ্গে দল ছাড়লে আনুষ্ঠানিকভাবে দলে ভাঙন বলেই তাকে ধরা হবে।

Be the first to comment