রোজদিন ডেস্ক :
প্রাক্তন সরকারের আমলে তাদের অধিকার খর্ব করা হয়েছিল। রাজ্য সরকারের অনুমতি ছাড়া দুর্নীতির তদন্ত করতে পারত না সিবিআই। পালাবদলের পর সেই নির্দেশ প্রত্যাহার করল বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। এখন থেকে রাজ্যে সিবিআই চাইলে নিজেরাই তদন্ত করতে পারবে বলে সবুজ সঙ্কেত দিলো রাজ্য সরকার।
রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিরুদ্ধে অভিযোগের তদন্তে আর রাজ্যের অনুমতি প্রয়োজন হবে না৷ তবে রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে এই অনুমতি লাগবে।
২০১৮ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে সিবিআই তদন্তের সার্বিক অনুমতি প্রত্যাহার করেছিল রাজ্য। যা নিয়ে বিতর্ক দেখা দেয়। এমন কি রাজ্যে একের পর এক দুর্নীতিতে সিবিআই এফআইআর করলে তার বিরুদ্ধে শীর্ষ আদালতে গেছিল রাজ্য।
তবে শুধু এই রাজ্য নয়, বিজেপি বিরোধী প্রায় সব রাজ্য সরকারই সিবিআই কে তদন্তের সার্বিক ছাড়পত্র দেয়নি।

Be the first to comment