বিদ্রোহী শিবিরে ফিরহাদও? বিধানসভায় ঋতব্রতর সঙ্গে বৈঠকে ছড়াল জল্পনা

Spread the love

রোজদিন ডেস্ক : ভেঙে গিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। জনা ষাটেক বিধায়ককে নিয়ে এর মধ্যেই নতুন তৃণমূল ব্লক তৈরি হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার কী ওই নতুন ব্লকে যোগ দিচ্ছেন ফিরহাদ হাকিমও? সোমবার বিকেলের পর এই জল্পনা আরও বাড়ল। এর আগে কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন ফিরহাদ। তারপর এদিন বিকেলে বিধানসভায় যান তিনি। সেখানে গিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কলকাতার সদ্য প্রাক্তন মেয়র। কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক বিধানসভায় ঢুকে বিদ্রোহী বিধায়ক সন্দীপন সাহার সঙ্গে যান ঋতব্রতের ঘরে। বেশ কিছুক্ষণ তারা একান্তে কথা বলেন। ফিরহাদ ও ঋতব্রতর এই সাক্ষাৎকে ঘিরেই জল্পনা ছড়িয়েছে। এখন দেখার আগামীদিনে বিধানসভায় কী অবস্থান নেন ফিরহাদ হাকিম। বৈঠক শেষ করে বেরিয়ে ঋতব্রত বলেন, উনি বিধানসভায় এসেছিলেন। এসে আমাদের ঘরে অনেকক্ষণ ছিলেন। তবে তাকে নিয়ে বিস্তারিত ভাবে কিছু ভাঙেননি ঋতব্রত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*