রোজদিন ডেস্ক, কলকাতা:- বিজেপির রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন শমীক ভট্টাচার্য। সেই জল্পনাতেই এবার সিলমোহর পড়ল বুধবার।
সাংবাদিকদের সামনে শমীক ভট্টাচার্য এদিন বলেন, ‘সঙ্ঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গে বিজেপি লড়াই করবে। এই নির্বাচন আমাদের হাতে নেই। মানুষ ঠিক করে নিয়েছে মানুষ পরিত্রাণ চায়। মানুষ মুক্তি চায়। মানুষ বাঁচতে চায়। মানুষ বাংলাকে বাঁচাতে চায়। আর তৃণমূলের বিসর্জন চায়।’
তবে নতুন পদ নিয়ে শমীক ভট্টাচার্যকে খানিক রসিকতার ছলেই কড়া বার্তা দিলেন ফিরহাদ হাকিম। এদিন ববি হাকিম বলেন, ‘সমীককে শুভেচ্ছা জানাই। দীর্ঘদিন আমরা এই অ্যাসেম্বলিতে কাজ করেছি। ওর নতুন পদের জন্য অভিনন্দন। আশা বা প্রত্যাশা করা ভালো, উনি নিজেও জানেন তৃণমূলকে সরানো অসম্ভব।’
তিনি আরোও বলেন,’ সভাপতি বদলালেই তৃণমূলের ভিত নড়ানো যাবে না। সুতরাং, বিজেপি নিজের সংগঠনকে দেখুক, আনন্দ করুক, সভাপতি বদলাক, খাওয়া-দাওয়া হোক। তবে তৃণমূলকে সরানোর প্রত্যাশা সফল হবে না। কারণ এই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার উপর সমস্ত মানুষের আস্থা আছে।’

Be the first to comment