রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবা আইন কলেজ, IIM, এর পর এবার নিউ ব্যারাকপুর। জিম ট্রেনারের বাড়িতে চলছিল পার্টি। সেই পার্টিতেই আমন্ত্রিত এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ জিম মালিকের বিরুদ্ধে। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ওই তরুণীর এক বন্ধু। কাঁচের বোতল দিয়ে মাথায় মারা হয় বলে অভিযোগ। তারপরই অভিযুক্ত ওই তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ। কোনওক্রমে রক্তাক্ত বন্ধুকে নিয়ে পালিয়ে থানায় পৌঁছান নির্যাতিতা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য নিউ বারাকপুরের মাইকেলনগর এলাকায়।
সূত্রের খবর, শনিবার রাতে নিউ ব্যারাকপুর থানায় মাইকেল নগরে অভিযুক্ত ওই জিম ট্রেনার (মালিক) বাড়িতে পার্টি চলছিল। সেখানে মদ্যপানের আসর বসে। সেখানে আমন্ত্রিত ছিলেন ওই তরুণী। অভিযোগ, পার্টি চলাকালীনই ওই তরুণীকে উত্ত্যক্ত করেন অভিযুক্ত। তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। দেখতে পেয়ে তরুণীরই এক বন্ধু, যিনিও আমন্ত্রিত ছিলেন, তিনি এগিয়ে আসেন। তাঁকে বাঁচানোর চেষ্টা করেন।
জানা যায়, ওই তরুণীকে বাঁচাতে গেলে মদের বোতল দিয়ে মাথায় আঘাত এলোপাথাড়ি ঘুষি, লাথি মারে বলে, এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বন্ধু। বাড়ির দরজা আটকে দেন, যাতে ওই দুই জন পালাতে না পারেন। কোনও ক্রমে অভিযুক্ত মেরে দরজা খুলে পালিয়ে যান তরুণী। পরে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন।

Be the first to comment