লক্ষ্মীর ভান্ডার নিতে নারাজ,তৈরি করে দেওয়া হোক রাস্তা..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- তাদের লক্ষ্মীর ভান্ডার দরকার নেই, বদলে দেওয়া হোক রাস্তা। আজ এই দাবিতে রাজগঞ্জের রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন মহিলারা। মহিলারা জানিয়েছেন বছরের পর বছর ধরে রাস্তার কারণে তারা ভুগছেন, বর্ষার সময় রাস্তার যে অবস্থা হয় না দেখলে বিশ্বাস করা যায় না। রাজগঞ্জের মাত্র দুটি রাস্তা আছে যেখান দিয়ে চলাচল করা সম্ভব হয়। বাদবাকি রাস্তাগুলোর কথা না বললেই নয়। আজকে তারা এই নিয়ে রাজগঞ্জের বিডিওর কাছে স্মারক লিপি জমা দেন। তারা জানান যেখানে রাস্তাই ঠিক নেই সেখানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তাদের কি হবে। দুরহ হয়ে ওঠে যান চলাচল, অবিলম্বে তাদের রাস্তা আগে ঠিক করতে হবে, তারপর অন্য ব্যাপারে আলোচনা করা হবে। এই রাস্তাঘাট দিয়ে যাওয়া মানে জীবনে ঝুঁকি নিয়ে যাওয়া। এদিন মহিলারা খুদ্ধ হয়ে রাজগঞ্জের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। বিডিওকে জানান অবিলম্বে যদি রাস্তা ঠিক না করা হয় এরপর তারা রাস্তায় বসে অবরোধ করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*