রোজদিন ডেস্ক : মহালয়া কাটিয়ে দেবীপক্ষ শুরু। সোমবার থেকে শারদোৎসবে মেতে উঠবে গোটা রাজ্য। রবিবারের মত আজও শহর থেকে জেলা, কয়েকশো পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে এদিন সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে প্রতিপদের ও নবরাত্রির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিপদের শুভেচ্ছায় সদ্য প্রকাশিত তাঁর অ্যালবাম থেকে একটি পুজোর গান সবার জন্য শেয়ার করেছেন তিনি। গানের কথা ও সুর তার নিজের। গানটি শেয়ার করে মুখ্যমন্ত্রী লিখেছেন,
‘শরৎ আকাশে নীল গগনে,
মা আসছেন দুর্গা অঙ্গনে’।
সকলকে জানাই শুভ প্রতিপদের আন্তরিক শুভেচ্ছা। এই আনন্দের দিনে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।
এর পাশাপাশি এক্স হ্যান্ডলে সবাইকে নবরাত্রির শুভেচ্ছা জানাই মুখ্যমন্ত্রী। সোমবার প্রতিপদ থেকেই শুরু হল নবরাত্রি।

Be the first to comment