পুলিশের জালে গুলশন কলোনির ‘ত্রাস’ মিনি ফিরোজ (Mini Firoz)

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতার পুলিশ কমিশনারের আশ্বাসের ঠিক দু’দিনের মাথায় পুলিশের জালে মিনি ফিরোজ (Mini Firoz)। ২দিন আগে সিপি মনোজ ভার্মা আশ্বাস দিয়েছিলেন, খুব শিগগির অভিযুক্তরা ধরা পড়বে। গুলশন কলোনিতে তাণ্ডবের ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ ফিরোজ খান ওরফে মিনি ফিরোজকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গত ১১ সেপ্টেম্বর গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ কলকাতার আনন্দপুরের গুলশন কলোনি। কয়েক রাউন্ড গুলি চলারও অভিযোগ ওঠে। এই ঘটনায় আগে চারজনকে গ্রেফতার করা হয়। কিন্তু, মূল অভিযুক্ত মিনি ফিরোজ ছিল পলাতক। সে গ্রেফতার না হওয়ায় প্রশ্ন উঠছিল। পুলিশ জানিয়েছে, গুলশন কলোনিতে তাণ্ডবে মিনি ফিরোজের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল।

রবিবার সন্ধে ৬টা নাগাদ নয়াদিল্লি রেল স্টেশনের কাছে আজমেড়ি গেট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত মিনি ফিরোজকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে। পলাতক অবস্থায় এই দূষ্কৃতী সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো পোস্ট করে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*