রোজদিন ডেস্ক : তিনি বাঙালির সর্বকালের সেরা আইকন। ১৯৮০ সালে প্রয়াণের পর কেটে গেছে ৪৫টি বছর, তবু এখনও তিনিই মহানায়ক। আমবাংলার প্রিয় মহানায়ক উত্তমকুমার (Uttamkumar) এবার পুজোয় লন্ডন মাতাবেন। তাঁর প্রাক শতবর্ষ উদযাপনের কথা মাথায় রেখে এবার লন্ডনের শারদ উৎসবের মধ্যমণি তিনিই। তাঁর পোস্টার দিয়ে হচ্ছে এবার ওয়াল অফ ফেম। বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের এই পুজোর ১৭তম বর্ষে সেরা আকর্ষণ তিনিই। থাকছে চন্দননগরের আলোও। লন্ডনের বিখ্যাত গানার্সবারি পার্কের ১০ হাজার বর্গ ফুটের এই পুজো ইউরোপের সব থেকে বড় উৎসবের মঞ্চ। এর ১৫০ ফুটের দেওয়াল জুড়ে থাকছে চন্দননগরের শিল্পীদের অপরূপ আলোকসজ্জা। আগামী ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর অবধি চলা এই শারদোৎসব প্রবাসী বাংগালিদের শুধু না,ওখানকার স্থানীয় মানুষেরও অন্যতম আকর্ষণ। দুর্গাপুজোর সঙ্গে থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বাদ যাবে না ভোজন রসিক বাংগালিদের জন্য নানা খাবারের আয়োজনও। যার টানে আসেন অন্যরাও।
লন্ডনে এখনই ঠান্ডা পড়তে শুরু করেছে। মহানায়ক উত্তমকুমার কে নিয়ে এবারের পুজোয় এখন ভাল লাগার উষ্ণতা সর্বত্র।

Be the first to comment