১০টা

Spread the love
  1. প্রতিবছরই বর্ধমান রাজবাড়িতে রুপোর কলসে জল ভরে সর্বমঙ্গলা মন্দিরের প্রতিপদে পুজোর সূচনা হয়। এ বছরও তাই হল। আজ থেকেই শুরু হয়ে গেল পুজো।
  2. কাকদ্বীপে আক্রান্ত প্রধান শিক্ষক হাইকোর্টে। শাসকদলের কর্মীদের তাঁকে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ।
  3. মুর্শিদাবাদে ফুঁসছে পদ্মা, ভাঙ্গনের ভয়ে বিক্ষোভ মানুষজনের
  4. পাক অধিকৃত কাশ্মীরের পুনরায় অধিকার পাবে ভারত। চিন্তার কোন কারণ নেই। এটার জন্য কোন আক্রমণের প্রয়োজন নেই ওখানকার অধিবাসীরাই ভারতের অংশ হবেন, হতে চান। পাঁচ বছর আগেও এই দাবি উঠেছিল। মরক্কোতে একথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
  5. ১৯৯৩ সালে বউবাজার বিস্ফোরণে আসামি খালিদের জামিন খারিজ।
  6. পাকিস্তানের খাইবারপাখতুন খোয়ায় পাকিস্তান বোমাবাজি করল। তাতে ৩০ জন নিহত। পাকিস্তানের বায়ুসেনা আক্রমণে মৃত ৩০ জনের মধ্যে রয়েছেন মহিলা, শিশু।
  7. আমেরিকাকে ভিসা চালে মাত দিল চীন। K ভিসায় বিনামূল্যে চীনে যাওয়া যাবে, পড়তে বা ব্যবসা-বাণিজ্য করা যাবে। একেই বলে এক দরজা বন্ধ হলে আরেকটা খুলে যায়।
  8. প্রধানমন্ত্রী এপ্রিল মাসে রামনবমী থাকা সত্ত্বেও জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন।তাকে দ্বিচারিতা বলে উল্লেখ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত মহালয়ার আগের দিন পুজো উদ্বোধন নিয়ে মমতা ব্যানার্জিকে বেঁধেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
  9. সোমবার সকালে গার্ডেনরিচে শ্রেষ্ঠ ধুরকা নামে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি গুলি করে আত্মঘাতী হয়েছেন বলে খবর। পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, তাঁরা ঘটনা খতিয়ে দেখছেন।
  10. প্রাথমিক শিক্ষকদের বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।তাদের টেট উত্তীর্ণ হতেই হবে। আগামী দু বছরের মধ্যে সময়সীমা বেধে দেওয়া হয়েছে, যারা পাশ নন তাদের পরীক্ষা দিতে হবে। যাদের 5 বছর এর কম চাকরি আছে তাদের টেট না দিলেও চলবে। কিন্তু পদোন্নতি চাইলে টেট পাস করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*