টানা বৃষ্টিতে উত্তরের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি, মিরিকে মৃত ২

Spread the love

রোজদিন ডেস্ক : শনিবার রাত থেকে উত্তরবঙ্গে টানা ঝড় বৃষ্টি। গভীর রাতে তুমুল বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির একাধিক এলাকা। রাতভর ভারী বৃষ্টিতে বাঁধ ভেঙেছে মহানন্দার। বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি ফুলবাড়ি-সহ একাধিক এলাকায়। সিকিমগামী ১০ নং জাতীয় সড়কে তিস্তার জল ও একাধিক জায়গায় ধস। মিরিকে ভারি বৃষ্টির জেরে নেমেছে ধস। ধসের জেরে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর এসেছে। অতি ভারি বৃষ্টির জেরে শিলিগুড়ির কাছে দুধিয়ার আইরন ব্রিজ ভেঙেছে। প্লাবিত নদীর দু’পাড়। দার্জিলিং ও শিলিগুড়ি আসার কার্শিয়াং এবং মিরিক সংলগ্ন দুটি রাস্তায় একাধিক ধস। বহু পর্যটক আটকে রয়েছেন। প্রবল বৃষ্টির জেরে জারি হয়েছে লাল সতর্কতা। তিস্তা ও মহানন্দার দু’পারে ভয়াবহ পরিস্থিতি।

ছবি : প্রতীকী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*