পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. রবিবার বিকেলে কলকাতার রেড রোডে শুরু হয়ে গেল প্রতীক্ষিত দুর্গা কার্নিভাল। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মন্ত্রিসভার সদস্য থেকে সমাজের সর্বস্তরের বিশিষ্ট অতিথিরা।
  2. কার্নিভাল উপলক্ষে শহর জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা। একাধিক রাস্তায় যান চলাচল সাময়িক বন্ধ করা হয়েছে। বৃষ্টি না থাকায় ধীরে ধীরে অতিথি ও দর্শনার্থীদের ভিড় বাড়ছে রেড রোডে।
  3. উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি। সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। খুঁটিয়ে দেখবেন গোটা পরিস্থিতি, উদ্ধার কাজ থেকে ত্রাণ বিলি করবেন নিজেই। সোশ্যাল মিডিয়ায় জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  4. নিম্নচাপের জেরে ফের বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গ জুড়ে। নবান্নে জরুরী বৈঠকে মুখ্যমন্ত্রী দিলেন প্রয়োজনীয় নির্দেশ। তাঁর নির্দেশ পেয়েই উত্তরবঙ্গ রওয়ানা হল নবান্নের প্রতিনিধি দল। ঘোষিত হল হেল্পলাইন।
  5. উত্তরবঙ্গের তিস্তা, মহানন্দা, জলঢাকার মতো নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। পাহাড়ে ধসের কারণে বন্ধ রাস্তা। কার্যত বিছিন্ন শিলিগুড়ি ও দার্জিলিং।
    আটক বহু পর্যটক। ঘরে থাকার পরামর্শ প্রশাসনের।
  6. এক যুবতী শিক্ষিকাকে পার্টি করার নামে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। অভিযোগ পেতেই গুরুগ্রামের চার জিম প্রশিক্ষককে গ্রেফতার করল পুলিশ।
  7. এলাকায় শান্তি এবং ঐক্য বজায় রাখুন, জেল থেকেই লাদাখবাসীর উদ্দেশ্য অহিংসার বার্তা দিলেন সোনম ওয়াংচুক।
  8. এবার জেইই ও নিট পরীক্ষার কোচিং দেওয়া হবে স্কুলেই। এর জন্য আর আলাদা করে কোচিং নেওয়ার প্রয়োজন নেই। দেশের বিভিন্ন সিবিএসই স্কুলেই এই প্রকল্প শুরু করতে চায় কেন্দ্র, চলছে ভাবনাচিন্তা।
  9. ত্রিপুরায় এক ডিটেনশন সেন্টার থেকে নিখোঁজ ১৮ জন বাংলাদেশি নাগরিক। কী ভাবে তারা পালালেন, তদন্তে নেমেছে প্রশাসন। পাশাপাশি খোঁজ চলছে তাদের।
  10. বিহার নির্বাচনে ‘বোরখা পরা ভোটারদের’ও মুখ যাচাই করতে হবে। বিজেপি নেতার দাবিতে তুমুল বিতর্ক দেশজুড়ে। নীরব বিজেপির শীর্ষ নেতৃত্ব।
  11. কাফ সিরাপ খেয়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানে পর পর শিশুমৃত্যুতে উদ্বিগ্ন কেন্দ্র, সব রাজ্যের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে৷ জারি অ্যাডভাইসারি।
  12. টানা ভারী বৃষ্টি। আর তার জেরেই বিপর্যস্ত প্রধানমন্ত্রী মোদির নিজের কেন্দ্র বারাণসী। কার্যত থমকে গিয়েছে জনজীবন।
  13. টেস্টের পর একদিনের ক্রিকেটেও ভারতীয় দলের নেতা হলেন শুভমান গিল। ভবিষ্যতে তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন হিসেবে দেখা হচ্ছে গিলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ দিয়েই ওয়ান ডে ক্যাপ্টেন গিলের যাত্রা শুরু হচ্ছে। একদিনের দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই ২০২৭-এর বিশ্বকাপকেই পাখির চোখ করছেন শুভমান গিল।
  14. তোর্সা নদীর জলের স্রোতে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে ভেসে গেল বেশ কশেকটি গন্ডার, লেপার্ড ও হরিণ। আরও কিছু নিখোঁজ হল কিনা জানতে তল্লাশি শুরু বন দফতরের।
  15. রবিবার কার্নিভালের শহরে বিজেপির প্রতিবাদ মিছিল। কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথে নেমেছে পদ্ম শিবির। দুপুর দু’টোয় কলেজ স্কোয়ারে জমায়েতের পর শুরু হয় মিছিল। প্রাথমিক ভাবে প্রশাসন মিছিলের অনুমতি না দিলেও শর্তসাপেক্ষে কলকাতা হাইকোর্ট থেকে অনুৃমতি পায় তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*