প্রাকৃতিক দুর্যোগ, কলকাতায় জরুরি অবতরণ কাঠমাণ্ডুগামী বিমানের

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তর থেকে দক্ষিণ৷ রাজ্য জুড়ে দুর্যোগ। এই দুর্যোগের জেরে ব্যাহত বিমান চলাচল। প্রতিকূল পরিস্থিতির জন্য শনিবার রাতে দোহা (doha) থেকে কাঠমান্ডুগামী একটি বিমানকে জরুরি অবতরণ করতে হল কলকাতা বিমানবন্দরে।

এয়ারপোর্ট সূত্রে খবর, দোহা থেকে কাঠমান্ডু যাচ্ছিল কিউ আর ৬৪৪ বিমানটি। যাত্রী ছিলেন ৩০২ জন এবং ১২জন কেবিন ক্রু । কিন্তু কাঠমান্ডুর আকাশে ঢোকা মাত্রই প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হয় বিমানটি। কমে যায় দৃশ্যমানতা। বিমানটিকে উড়াতে রীতিমত সমস্যায় পড়েন পাইলট। এটিসির সঙ্গে যোগাযোগ করলে তারা বিমানটিকে কলকাতার দিকে ঘুরিয়ে দেয়।

রাতেই বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। আবহাওয়ার গতিপ্রকৃতি কিছুটা অনুকূল হওয়ার পর কাঠমান্ডুর উদ্দেশ্যে ফের রওনা হয় বিমানটি। কলকাতা এয়ারপোর্টে রাতে প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ছিল বিমানটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*