রোজদিন ডেস্ক : গত ২ তারিখ থেকে নিখোঁজ ছিলেন আইটি (IT) কর্মী ৩৪ বছর বয়সি চন্দ্রনাথ মুখোপাধ্যায়। শনিবার রাতে নিউ টাউনের এক গেস্ট হাউস থেকে উদ্ধার হল তাঁর পচা-গলা দেহ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শ্যামনগরের বাসিন্দা চন্দ্রনাথ নিখোঁজ হওয়ার পরেই পরিবার নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করে। এরপর তদন্তের নামে পুলিশ। ওই ব্যক্তির ফোন ট্র্যাক করে। সেই লোকেশন অনুযায়ী নিউ টাউনের গৌরাঙ্গনগরের ওই গেস্ট হাউসে যায় তদন্তকারী দল। ইতিমধ্যেই তখন পচা গন্ধ বেরোতে শুরু করেছে পুলিশ গিয়ে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। মৃতদেহের কাছ থেকে ঘুমের ওষুধের শিশি পাওয়া গিয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তবে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এদিকে, ওই ব্যক্তির কাছে কীভাবে এত ঘুমের ওষুধ এল, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন নাকি এটা খুন, যাবতীয় বিষয় তদন্ত শুরু করেছে পুলিশ।

Be the first to comment