ডাইনি অপবাদে ঝাড়খন্ডে তিনজনকে খুন

Spread the love

রোজদিন ডেস্ক : ঝাড়খণ্ড আছে ঝাড়খন্ডেই!! ডাইনি অপবাদে একই পরিবারের তিন জনকে হত্যা করা হয়েছে ওই রাজ্যের লোহারডাগায়। গতকাল গভীর রাতে দুষ্কৃতিরা বাড়ি ঢুকে সন্তান সহ এক দম্পতিকে নৃশংসভাবে হত্যা করে বাইরে থেকে দরজা দিয়ে চলে যায়। আজ সকালে তা দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে লক্ষণ (৪৭)ও তাঁর স্ত্রী বিফানি নাগেসিয়া (৪৫) এবং নয় বছরের পুত্র রামবিলাসের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরিবারের বড় ছেলের বৌ কোন ক্রমে প্রাণে বেঁচেছেন। তিনিই পুলিশ কে জানান, বেশ কিছুদিন ধরে কয়েকজন প্রতিবেশী তাঁদের বিরুদ্ধে ডাইনি অপবাদ দিচ্ছিলেন। এই নৃশংস হত্যা তারই ফল। পুলিশ অভিযুক্ত দের খোঁজে তল্লাসি চালাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*